Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ২২:২৭
আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জেলা বিএনপির সদস্য খলিলুর রহমান

‘বিএনপি ও পুলিশ যদি আপনাদের কষ্ট বা যন্ত্রণা দেয়, আমি এর দাঁতভাঙা জবাব দেব। আপনাদের কোনো ভয় থাকবে না। আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন। এমপি সাহেব যেহেতু মুখ বন্ধ রাখছেন, তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই।’

শনিবার (১০ অক্টোবর) বিকালে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভাতিজা হানিফের প্রচারণায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জেলা বিএনপির সদস্য খলিলুর রহমান।

ভিডিও বলতে শোনা যায়, ‘আমি কথা দিলাম। এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি যারা আছে। আপনারা ওপেন নির্বাচন করবেন। কোনো বিএনপি বা কোন পুলিশ আপনাদের ছায়া না দিয়ে কষ্ট বা যন্ত্রণা দেয়। তবে তার দাঁতভাঙা জবাব দিব আমি। আপনাদের কোন ভয় থাকবে না। এমপি সাহেব যেহেতু মুখ বন্ধ রাখছে। এইখানে ভয়ের কোন কারণ আছে? মামলা করতে হবে তাই মামলা হইছে। কিন্তু মামলা হওয়ার পর আমার এই রৌহা ইউনিয়নে পুলিশ কয়দিন আসছে?’

বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেলে উপজেলা ও জেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দলের একজন দায়িত্বশীল নেতার মুখে আওয়ামী লীগসহ প্রতিদ্বন্দ্বী দলগুলোর আশ্বাস এবং নিজ দল ও পুলিশের বিরুদ্ধে এমন মন্তব্যে তৃণমূলের নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ​

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, বিগত দিনে রাজনৈতিক নির্যাতন ভোগ করা মাঠপর্যায়ের নেতাকর্মীদের জন্য এ ধরনের বক্তব্য অপমানজনক। খলিলুর রহমানের এমন বিতর্কিত বক্তব্যের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মনে করছেন তারা। ​

এদিকে তার বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া অসন্তোষের বিষয়ে কথা বলতে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু জানান, এটা তার ব্যাক্তিগত মতামত, দলীয় বক্তব্য নয়। তবে এ ধরনের বক্তব্য কাম্য নয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী জানিয়েছেন, ভিডিওটি সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন।

নেত্রকোনাখলিলুর রহমানবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!