Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০০:৫২
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনায় আটক সম্রাট হোসেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের বাস টার্মিনালসংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনায় সম্রাট হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাস্কর্যটির গলায় জুতার মালা ঝোলানো কয়েকটি ছবি ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। পরে রাতে অভিযান চালিয়ে সম্রাটকে আটক করা হয়। তিনি শহরের কাঞ্চননগর এলাকার মৃত সাহাদতের ছেলে।

ঘটনার পর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

জেলা প্রশাসক নোমান হোসেন জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানার পর রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। পুলিশকে ঘটনার তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাসও দেন তিনি। একই সঙ্গে থানা পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান জেলা প্রশাসক।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সম্প্রতি ভাস্কর্যটিতে সাদা রং করা হয়েছে। ফলে দূর থেকেও এটি সহজে দেখা যায়। মঙ্গলবার সকালে ভাস্কর্যটির গলায় জুতার মালা ঝোলানো দেখতে পান তারা। খবর পেয়ে প্রশাসনের লোকজন সেটি সরিয়ে নেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা জানেন না।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, খবর পেয়ে দুপুরে তিনি হামিদুর রহমান চত্বরে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই কেউ জুতার মালাটি সরিয়ে ফেলেছিল। তিনি বলেন, 'এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ঝিনাইদহের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম অভিযোগ করেন, একটি চক্র ভাস্কর্যটি এখানে রাখতে চায় না। তার দাবি, ওই চক্রের কেউ রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আটকের দাবি জানান তিনি।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান। তার ভাষ্য, ভাস্কর্যটি ঘিরে রাজনৈতিক পক্ষ-বিপক্ষ তৈরি হয়েছে। কোনো পক্ষ ভাস্কর্যটি ভেঙে অন্য পক্ষের ওপর দায় চাপাতে পারে। এ কারণে চত্বরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও জানান তিনি।

পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানার পর বীরশ্রেষ্ঠের ভাস্কর্য থেকে জুতার মালা সরিয়ে নেওয়া হয়। বিকেলে জরুরি বৈঠক শেষে রাতে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সম্রাট হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক সম্রাটের বাড়ি শহরের কাঞ্চননগর এলাকায়। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

২০১৯ সালের ২৬ মার্চ ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশমুখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর উদ্বোধন করা হয়। তৎকালীন জেলা প্রশাসক ও পৌরসভার মেয়র এর উদ্বোধন করেন। চত্বরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যের পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের পতাকা ও মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য নির্মাণ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দফায় ভাস্কর্যটি ভাঙচুর করা হয়। পরে গত ১৩ জুলাই থেকে কয়েক দিন ধরে আবারও একটি চক্র ভাস্কর্যটি ভাঙচুর শুরু করে। এ নিয়ে জুলাই মাসে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসনের উদ্যোগে ভাঙচুরের কাজ বন্ধ করা হয়। এরপর ভাস্কর্যটি নতুন করে সংস্কার ও নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছিল।

বীরশ্রেষ্ঠভাস্কর্যঝিনাইদহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    সম্পর্কের শুরুতেই প্রশ্ন, এইডস আছে কি— তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

    সম্পর্কের শুরুতেই প্রশ্ন, এইডস আছে কি— তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর