Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হুতিদের থেকে বাব আল-মান্দাবের গুরুত্বপূর্ণ অবস্থান দখল ইয়েমেনি বাহিনীর

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৭:১২
হুতিদের থেকে বাব আল-মান্দাবের গুরুত্বপূর্ণ অবস্থান দখল ইয়েমেনি বাহিনীর

বাব আল-মান্দাব উপকূল দিয়ে হেঁটে যাচ্ছেন এক ইয়েমেনি সেনা— রয়টার্স

সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনী সোমবার বাব আল-মান্দাব প্রণালি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। গত মাসে অগ্রসর হওয়া ইরানপন্থী হুতিদের পিছু হটাতে এ অভিযান চালানো হচ্ছে বলে সামরিক ও সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।

সামরিক বাহিনীর তিনটি সূত্র ও সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রণালির নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ধুবাব জেলার বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর সৌদি নেতৃত্বাধীন জোটের ব্যাপক বিমান সহায়তায় সরকারি বাহিনী সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

এর আগে হুতিদের সমর্থক গণমাধ্যমগুলো ওই এলাকায় সরকারি বাহিনীর অগ্রসর হওয়ার খবর অস্বীকার করেছিল।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার বৃহত্তর প্রেক্ষাপটে সুপ্ত গৃহযুদ্ধ আবার জ্বলে ওঠার পর কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের বিভিন্ন রণক্ষেত্রে তীব্র লড়াই চলছে। হুতিরা কৌশলগত গুরুত্বপূর্ণ ওই প্রণালির নিয়ন্ত্রণ নিশ্চিত করার চেষ্টা করছে। একই সঙ্গে তারা সৌদি আরবের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানি ইতিমধ্যে সীমিত হয়ে পড়েছে। এর মধ্যে ইয়েমেনে সহিংসতা আরও বাড়লে তেলের আরেকটি গুরুত্বপূর্ণ করিডর ঝুঁকির মুখে পড়বে। এতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি অস্থিতিশীল অঞ্চলে ঝুঁকিও আরও বাড়তে পারে।

আরও পড়ুন

অস্ত্রভর্তি ৪ উড়োজাহাজ পাঠিয়ে হুতিদের ঠেকাতে সরাসরি নামছে পাকিস্তান

০৪ অক্টোবর ২০২৬


আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার রবিবার আনুষ্ঠানিকভাবে ভূখণ্ড পুনর্দখলের অভিযান শুরু করেছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি ‘সন্ত্রাসী মিলিশিয়ার নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত করা পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

ইয়েমেনের সরকারি বাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া সৌদি আরব বিমান শক্তি দিয়ে এ সামরিক অভিযানে সহায়তা করছে। হুতিদের পিছু হটাতে, লোহিত সাগরে অবাধ নৌ চলাচল পুনরুদ্ধার করতে এবং সৌদি ভূখণ্ডে হুতিদের হামলা বন্ধ করতে দেশটি মিত্রদের কাছ থেকে রসদ ও অন্যান্য সহায়তাও চেয়েছে।

ইয়েমেনের বিভিন্ন রণক্ষেত্রে যুদ্ধ চললেও সবচেয়ে তীব্র লড়াই হচ্ছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। এর মধ্যে রয়েছে প্রণালির কাছের উপকূলীয় এলাকা এবং তাইজ শহরের আশপাশের পাহাড়ি অঞ্চল। সেখানে হুতিরা সরকারি বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করছে।

হুতিদের পরিচালিত একটি সংবাদ সংস্থা সোমবার এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গোষ্ঠীটি তাইজ প্রদেশের আল-মাওয়াসিত জেলা থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দিয়েছে। এরপর তারা ইয়েমেনের অন্তর্বর্তী প্রেসিডেনশিয়াল কাউন্সিলের প্রধান আল-আলিমির বাড়ির কাছাকাছি পৌঁছেছে।

পাহাড়ি এই জেলাটি তাইজ থেকে এডেন যাওয়ার প্রধান সড়কের কাছে অবস্থিত। গৃহযুদ্ধের শুরু থেকেই তাইজের যুদ্ধের সম্মুখসারিতে থাকা এই শহরে সরকারি বাহিনীর প্রবেশের এটিই শেষ পথ।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেনে সংঘাত শুরু হয়। এর পরের বছর সৌদি নেতৃত্বাধীন একটি জোট বিমান হামলা শুরু করে। সরকারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা এবং ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে ক্ষমতা থেকে সরানো ছিল ওই অভিযানের লক্ষ্য।

দ্রুতই লড়াই রক্তক্ষয়ী অচলাবস্থায় পরিণত হয়। অধিকাংশ রণক্ষেত্রে অগ্রগতি থেমে যায় এবং এর ফলে আগে থেকেই আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়। ২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি স্থিতিশীল ছিল। চলতি গ্রীষ্ম পর্যন্ত ওই যুদ্ধবিরতি বজায় ছিল।

বাব আল মান্দাবইয়েমেনে যুদ্ধহুতিইয়েমেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    এনসিটি ইজারা চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    এনসিটি ইজারা চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?