Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

অস্ত্রভর্তি ৪ উড়োজাহাজ পাঠিয়ে হুতিদের ঠেকাতে সরাসরি নামছে পাকিস্তান

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৮:১৩
অস্ত্রভর্তি ৪ উড়োজাহাজ পাঠিয়ে হুতিদের ঠেকাতে সরাসরি নামছে পাকিস্তান

ইয়েমেনের সরকারি বাহিনী— রয়টার্স

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযান জোরদারের প্রস্তুতির মধ্যেই সরাসরি সম্পৃক্ততা বাড়াচ্ছে পাকিস্তান। সেপ্টেম্বরে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ড্রোন প্রতিরোধী অস্ত্রসহ সামরিক সরঞ্জাম নিয়ে চারটি কার্গো বিমান পাঠিয়েছে ইসলামাবাদ। একই সময়ে সৌদি সামরিক উপদেষ্টাদের সঙ্গে পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও ইয়েমেনে অবস্থান করছেন বলে জানা গেছে।

ইয়েমেনের বন্দরনগরী এডেনে পাকিস্তানের অস্ত্র পাঠানোর ঘটনা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যুদ্ধটিতে নিজেদের সম্পৃক্ততা বাড়াচ্ছে ইসলামাবাদ।

পাকিস্তানি সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাকিস্তান এডেনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন এবং ড্রোন প্রতিরোধী ব্যবস্থা পাঠিয়েছে। এ ছাড়া সৌদি সামরিক উপদেষ্টাদের সঙ্গে পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও ইয়েমেনে অবস্থান করছেন এবং ইয়েমেনি সেনাদের সহায়তা করছেন।

মিডল ইস্ট আইকে একাধিক পশ্চিমা ও আরব কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের ব্যাপক আক্রমণ মোকাবিলায় সৌদি আরব উচ্চমাত্রার একটি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। ওই আক্রমণের ফলে ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে চলে গেছে পুরো ল্কোহিত সাগর উপকূল।

সাম্প্রতিক দিনগুলোতে তাইজ শহরের আশপাশে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। হুতিরা বৃহস্পতিবার তাইজের আশপাশে সরকারের নিয়ন্ত্রিত এলাকাগুলোকে এডেনের সঙ্গে যুক্ত করা একটি সেতু ধ্বংস করেছে।

হুতিরা ইয়েমেন সরকারের কাছ থেকে তাইজ দখল করতে পারলে উত্তরে থাকা সরকারের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে বন্দরনগরী এডেন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সরকারের সরবরাহপথ ব্যাহত হবে।

সৌদি আরব হুতিদের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করছে। হুতিরা বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ৯৪টি বিমান হামলা চালিয়েছে। সৌদি আরব অবশ্য বৃহস্পতিবার জানিয়েছে, তাদের সামরিক বাহিনী সানায় একটি ‘উচ্চ পর্যায়ের লক্ষ্যবস্তুতে অভিযান’ পরিচালনা করেছে এবং সাদায় ১১টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটি আরও জানিয়েছে, তাইজে একটি ‘সমন্বিত সামরিক ব্যবস্থা’ লক্ষ্য করে ২৭টি বিমান হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

০৩ অক্টোবর ২০২৬

হুতিরাও সৌদি আরবে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে রিয়াদ বিমানবন্দরও রয়েছে।

সৌদি আরব বৃহস্পতিবার অভিযোগ করেছে, হুতিরা পবিত্র নগরী মদিনায় একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলা চালিয়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, একটি ড্রোন তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে আঘাত হেনেছে। তবে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে হুতিরা।

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কয়েক দশকের পুরনো সামরিক সম্পর্ক রয়েছে। তবে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবকে পাকিস্তান ও তুরস্ক কতটা সহায়তা করবে, তা আগস্টে তিন দেশের স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তি’র প্রথম দিককার পরীক্ষাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

গত মাসে হুতিরা লোহিত সাগরের দিকে অগ্রসর হয়ে সৌদি আরবের লোহিত সাগরভিত্তিক জাহাজ চলাচলে অবরোধ আরোপ করলেও পাকিস্তান ও তুরস্ক দূরে ছিল। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশকেই রিয়াদের সঙ্গে সম্পর্ক এবং নিজেদের নিরাপত্তা-হুমকি—এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। পাকিস্তানের প্রতিবেশী ইরান হুতিদের অস্ত্র, গোয়েন্দা তথ্য ও সামরিক উপদেষ্টা দিয়ে সমর্থন করে আসছে।

সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার এখনো যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসন হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রকাশ্যে কোনো ভূমিকা নেয়নি। যদিও পাকিস্তানের মতো যুক্তরাষ্ট্রও সামরিক উপদেষ্টা ও অস্ত্রব্যবস্থা পাঠিয়েছে।

হুতিদের মোকাবিলায় মিত্র খুঁজছে সৌদি আরব। এ সপ্তাহে দেশটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক মেরামতের প্রকাশ্য উদ্যোগও নিয়েছে। ইয়েমেনে দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলোকে ইউএই সমর্থন করায় সৌদি আরবের সঙ্গে দেশটির বিরোধ হয়েছিল।

সূত্র: মিডলইস্ট আই

হুতিইরান যুদ্ধপাকিস্তানইয়েমেনইয়েমেনে যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?