Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

হুতিদের ঠেকাতে বিমান হামলা

  • ইয়েমেনে ফের যুদ্ধের আগুন
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০০:৫৭
হুতিদের ঠেকাতে বিমান হামলা

রাতের আকাশে প্রথমে যুদ্ধবিমানের গর্জন, তারপর একের পর এক বিস্ফোরণ। রাজধানী সানা থেকে তাইজের পাহাড়ি যুদ্ধক্ষেত্র— আকাশে বিমান হামলা আর মাটিতে হুতিদের বড় ধরনের আক্রমণে আবারও অশান্ত হয়ে উঠেছে ইয়েমেন। গত বুধবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত প্রায় বিরতিহীন সংঘর্ষে দেশটিতে কয়েক বছরের আপেক্ষিক শান্তি ভেঙে নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

সংঘাতের নতুন পর্ব শুরু হয় গত বুধবার রাতে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই রাতেই তাইজ প্রদেশের সরকার নিয়ন্ত্রিত অবস্থানগুলো লক্ষ্য করে ভারী মর্টার হামলা চালায় হুতিরা। এরপর শুরু হয় স্থল অভিযান, যা বৃহস্পতিবার দুপুর ও বিকাল পর্যন্ত গড়ায়। ইয়েমেনি সেনাবাহিনীর দাবি, এ সময় ৫৬টি স্থানে হুতিদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ হুতি যোদ্ধা নিহত হয়েছেন।

স্থলযুদ্ধের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সন্ধ্যায় কেঁপে ওঠে রাজধানী সানা। ইয়েমেন অনলাইনের শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, শহরের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রেসিডেন্ট প্রাসাদ ও দক্ষিণ সানার জাবাল আল-নাহদাইন এলাকার কাছ থেকে ধোঁয়া উঠতেও দেখা যায়। তবে হামলা শুরুর সুনির্দিষ্ট সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার ভোরে সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ে দক্ষিণ ইয়েমেনেও। স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, হুতিরা এডেনে সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই তাইজে শুরু হয় ব্যাপক পাল্টা বিমান অভিযান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল স্থানীয় সময় সকাল ৯টার আগের তিন ঘণ্টায় হুতিদের অবস্থান লক্ষ্য করে অন্তত ২০টি বিমান হামলা চালানো হয়। এসব হামলার লক্ষ্য ছিল যোদ্ধাদের অবস্থান, সামরিক যানবাহন, সরঞ্জাম ও চলাচলের পথ।

 

বিমান হামলাইয়েমেনহুতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস