সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা বৈঠক করবে ইরান

ছবি : রয়টার্স
আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরানে যাচ্ছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি জানিয়েছেন, মক্কা প্রতিরক্ষা জোটের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটি আজ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিকে বাঘেরি জানিয়েছেন, বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন।
তেহরানে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে। তাদের ভাষ্য,
বাঘেরি আইআরআইবিকে বলেছেন, নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে তারা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার সফল মডেল তৈরি করেছে।
তার ভাষ্য, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিদেশি হস্তক্ষেপ ও প্রভাব মোকাবিলাও দেশটির কৌশলগত নীতির অংশ।
আইআরআইবির প্রতিবেদনে বৈঠকের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। তবে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে রয়টার্স জানিয়েছে, বৈঠকটি সোমবার যেকোনো সময় অনুষ্ঠিত হতে পারে।
ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই হতে যাচ্ছে এ বৈঠক। সৌদি আরবের ওপর হামলা শুরুর পর তিন দেশের জোটের সদস্যের সঙ্গে ইরানের এটি প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।
সূত্র : আলজাজিরা






