Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ডানা মেলল ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’

মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব থেকে
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২০
ডানা মেলল ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’

সংগৃহীত ছবি

সৌদি আরবের নিরাপত্তা ঘিরে চলমান হুমকির মধ্যে যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত সৌদি আরবে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তিন দেশ।

গত সোমবার রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি, শহর, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা এবং মক্কা-মদিনাকে লক্ষ্য করে হামলার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।

সৌদি আরবের পক্ষে বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুওয়াইলি। পাকিস্তানের পক্ষে ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। তুরস্কের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারোগ্লু।

বৈঠক শেষে তিন দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়। এতে সম্মত হয়ে সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত সৌদি আরবে মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার প্রচেষ্টারও তীব্র নিন্দা জানানো হয়।

বৈঠকের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জানিয়েছেন, সৌদি আরব ও পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে হামলা মোকাবিলায় তিন দেশের সম্মিলিত প্রতিরোধব্যবস্থা সক্রিয় করার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে একই বৈঠকে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে তিন বছরের জন্য মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়। এর আগে ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে।

তিন দেশের সর্বশেষ এই সিদ্ধান্তের মধ্য দিয়ে মক্কা প্রতিরক্ষা চুক্তি রাজনৈতিক অঙ্গীকারের পর্যায় ছাড়িয়ে বাস্তব সামরিক প্রস্তুতি ও যৌথ প্রতিরক্ষাব্যবস্থার দিকে এগিয়ে গেল।

সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা: ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ঠেকাতে ও রাজধানী সানা পুনরুদ্ধারে গত সোমবার সামরিক অভিযানের ঘোষণা দেয় ইয়েমেন। ‘ডন অব ইয়েমেন’ নামে এ অভিযানের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিম। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, অভিযান শুরুর পর থেকে ধ্বংস করা হয়েছে ৩২৪টি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’। একই দিন রাতে সৌদির জাজান ও নাজরান বিমানবন্দরে হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। পাশাপাশি গতকাল মঙ্গলবার পশ্চিমাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দরও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল।

সৌদি আরবমক্কা প্রতিরক্ষা চুক্তিপাকিস্তানতুরস্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি