Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৫:০৬
সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

কেয়া পায়েল

ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার ঘিরে সময়ানুবর্তিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত সাংবাদিকদের অনেকে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর অভিনেত্রী কেয়া পায়েল অনুষ্ঠানস্থলে পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকদের একাংশ। অপেক্ষা করতে করতে অধিকাংশ অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান বলেও জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় চরকি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার। আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিকদের বিকেল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেয়া পায়েল অনুষ্ঠানস্থলে উপস্থিত হননি। কেয়া পায়েলকে ছাড়াই শুরু হয় ওয়েব ফিল্মের প্রিমিয়ার শো। এর অনেক পরে, রাত ৯টার দিকে তিনি সেখানে পৌঁছান বলে উপস্থিত সাংবাদিকদের কয়েকজন জানান। এর মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করে অধিকাংশ সাংবাদিক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এমন পরিস্থিতিতে কেয়া পায়েল যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, তখন প্রিমিয়ার শো শেষ হয়ে গেছে। ফলে সাংবাদিকদের সঙ্গে তার সাক্ষাৎও হয় প্রিমিয়ার প্রদর্শনী শেষ হওয়ার পর। তবে কেয়ায় পায়েল নিজের দেরির বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে প্রথমবারের মতো আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। জাহিদ প্রীতম পরিচালিত এই ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আওতায়। ছবিয়াল সহ-প্রযোজিত এবং চরকি প্রযোজিত সিনেমাটি ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সিনেমার খারাপ রিভিউ দিলেই কি মামলা?

০৬ অক্টোবর ২০২৬

‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প আবর্তিত হয়েছে দাম্পত্য সম্পর্কের সামাজিক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে ঘিরে। এতে আনিস চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং অনামিকা চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। এর আগে সিনেমাটির প্রচারণায় দুজনের ‘হ্যাপিলি ম্যারিড’ লেখা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পরে জানা যায়, সেটি ছিল ওয়েব ফিল্মটির প্রচারণার অংশ।

প্রিমিয়ারে আরিফিন শুভ, কেয়া পায়েল ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা জাহিদ প্রীতম, চরকির সিইও রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, দীপা খন্দকার, সালাহউদ্দিন লাভলু, আরেফিন জিলানীসহ সিনেমাটির অন্যান্য কলাকুশলী।

তবে প্রিমিয়ারে কেয়া পায়েলের দেরিতে আসা নিয়ে সাংবাদিকদের অসন্তোষের বিষয়টি অনুষ্ঠানের পর আলোচনায় আসে।




কেয়া পায়েলঅভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত