ফেসবুকে চিত্রনায়ক আরিফিন শুভ অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে কেয়া পায়েলকে আলিঙ্গন করে রয়েছেন শুভ। ক্যাপশনে লিখেছেন, ‘Happily Married’ with Keya Payel। একই পোস্ট কেয়া পায়েলও করেছেন। সামাজিক মাধ্যমে এমন পোস্টে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। জানতে চাইছেন, আসলেই কি তারা বিয়ে করেছেন? অনেকেই মনে করছেন, হলেও হতে পারে। কেননা আরিফিন শুভর সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেছে। ফলে তিনি আবার বিয়ে করতেই পারেন।তবে খোঁজ নিয়ে জানা গেছে, দুজন বিয়ে করেননি। এটি একটি প্রচারণা। একটি ওয়েব ফিল্মের...