Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নাটক

আরেক রেকর্ড গড়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

বিনোদন রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২৩:২০
শেয়ার করুন:
আরেক রেকর্ড গড়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

‘এটা আমাদেরই গল্প’র দৃশ্য (ছবি: সিনেমাওয়ালা)

জনপ্রিয় পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র সফল সমাপ্তি ঘটলো আরেকটি রেকর্ড গড়ে। এর মেগা এপিসোড (৫২তম পর্ব) মাত্র ৩২ মিনিটে ১০ লাখ ভিউ অতিক্রম করেছে। এরপর ৬৮ মিনিটে এর ভিউ ছাড়িয়েছে ২০ লাখ। এটিও আরেক রেকর্ড। ২ ঘণ্টা ২ মিনিটে পর্বটির ভিউ সংখ্যা দাঁড়ায় ৩০ লাখে। চার ঘণ্টার আগেই পূর্ণ হয়েছে এর ৪০ লাখ ভিউ। সিরিজটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পায় ‘এটা আমাদেরই গল্প’র ১ ঘণ্টা ৩২ মিনিট দৈর্ঘ্যের মেগা এপিসোড (৫২তম পর্ব)। এর মাধ্যমে এই সিরিজের সাত মাসের সফল যাত্রার সমাপ্তি হলো।

‘এটা আমাদেরই গল্প’র দৃশ্য (ছবি: সিনেমাওয়ালা)

২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এর প্রতিটি পর্ব। তবে বিশেষ বিশেষ দিবসের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়েছে।

মেগা এপিসোডে (৫২তম পর্ব) ফুফু ও ফুফার পুনর্মিলন ঘটিয়েছে পরিবারের সবাই।এ আয়োজনের চমক ছিল সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমানের উপস্থিতি। সিরিজটির টাইটেল গান গেয়েছেন তারা। এর কথা লিখেছেন মাহমুদ মানজুর। শেষ দৃশ্যে আঞ্জুমান বেগমের মৃত্যু দেখানো হয়েছে। এ চরিত্রে অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু। এর আগে ৪৯তম পর্বে আঞ্জুমান বেগমের স্বামী জামশেদ সাহেব (নাদের চৌধুরী) মারা যায়।

‘এটা আমাদেরই গল্প’র দৃশ্যে কেয়া পায়েল ও মনিরা আক্তার মিঠু (ছবি: সিনেমাওয়ালা)

‘এটা আমাদেরই গল্প’ প্রচারের শুরু থেকেই দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছে। দিনে দিনে বেড়েছে এর জনপ্রিয়তা। গল্পের ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা আর তাদের পরিবারের সদস্যদের আপন করে নিয়েছেন সবশ্রেণির দর্শকেরা। ফলে সৃষ্টি হয়েছে একের পর এক রেকর্ড। দেশে সবচেয়ে দ্রুততম সময়ে কোটি ভিউর মাইলফলক অতিক্রম করে ইতিহাস গড়েছে এই সিরিজের ৫০তম পর্ব।

গতকাল (৭ মে) দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘এটা আমাদেরই গল্প’র লাস্ট চ্যাপ্টার (৫১তম পর্ব) একদিনেই কোটি ভিউ পেরিয়ে গেছে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা)

পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে ‘এটা আমাদেরই গল্প’ বানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রম নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে এই সিরিজ। গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধনের সঙ্গে দর্শকেরা নিজেদের খুঁজে পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য দর্শক সিরিজটির প্রতি নিজেদের ভালো লাগার অনুভূতি শেয়ার করেছেন। ইউটিউবে দেশ-বিদেশের হাজার হাজার দর্শক ইতিবাচক মন্তব্য করেছেন।

‘এটা আমাদেরই গল্প’তে আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণে আদিত্য মনির।                     

এটা আমাদেরই গল্পইরফান সাজ্জাদকেয়া পায়েলখায়রুল বাসারসুনেরাহ বিনতে কামালমনিরা আক্তার মিঠু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস