Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

কেয়া পায়েল ‘হ্যাপিলি ম্যারিড’

স্ক্রিনটাইম ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৩
কেয়া পায়েল ‘হ্যাপিলি ম্যারিড’

কেয়া পায়েল। ছবি: চরকি

শিরোনাম দেখে ভাববেন না, বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী কেয়া পায়েল! এটি ওটিটি প্ল্যাটফর্মে তার প্রথম ওয়েব ফিল্মের নাম। জাহিদ প্রীতমের পরিচালনায় এতে অভিনেতা আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তিনি। ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পাবে চরকিতে। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মটির কোনো কনটেন্টে প্রথমবার দেখা যাবে এই নায়িকাকে।

ওয়েব ফিল্মটির গল্প আবর্তিত হয়েছে সমকালীন সমাজের মনস্তাত্ত্বিক ও পারিবারিক টানাপড়েনকে কেন্দ্র করে। এতে অনামিকা চরিত্রে অভিনয় করছেন কেয়া পায়েল। উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতিতে বেড়ে ওঠা এই তরুণীর জীবন ঘিরে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের রোমাঞ্চ, সেলিব্রেটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের মোহনীয় আকর্ষণ।

নিজের চরিত্র প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘আমার চরিত্রটি প্রেমে পড়ার মতো। অনামিকার অনেক স্তর আছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয়, দর্শক আমাকে একটু ভিন্নভাবে পাবেন পর্দায়। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং চিরায়ত পারিবারিক মূল্যবোধের সংঘাতের একটি বাস্তবসম্মত প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি এতে রয়েছে হিউমার, রোমান্স ও আবেগঘন পারিবারিক মুহূর্ত, যা দর্শককে স্পর্শ করবে।’

চরকিতে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে কেয়া পায়েল বলেন, ‘বেশ কিছু কারণে কাজটি করে খুব ভালো লাগছে। প্রথমত, আমার সহশিল্পী আরিফিন শুভ। দ্বিতীয়ত, চরকির সঙ্গে এটি আমার প্রথম কাজ। তৃতীয়ত, এর নির্মাতা জাহিদ প্রীতম।’

‘হ্যাপিলি ম্যারিড’-এ আনিস চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। মফস্বলের এই তরুণ স্বাধীন, আত্মনির্ভর ও দায়িত্বশীল। পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষদের নিয়েই তার পৃথিবী।

শুভ বলেন, ‘রোমান্টিক-কমেডি ঘরানার কাজ এটি। শুধু বলার জন্য বলা না, এমন চরিত্রে আগে কাজ করিনি। দর্শক সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে আমাকে সেভাবে দেখা যাবে না। অর্থাৎ গতানুগতিক পুরুষ চরিত্র নয় এটি।’

‘ঘুমপরী’র পর ‘হ্যাপিলি ম্যারিড’ চরকির জন্য জাহিদ প্রীতমের দ্বিতীয় কাজ। নির্মাতার ভাষ্য, সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের বন্ধন এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব— সবকিছু এক সুতায় গেঁথে নির্মিত হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’। তিনি বললেন, ‘এটি কাছাকাছি সময়ের দুই ধরনের মানুষের গল্প। ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে তাদের ভাবনার প্রতিফলন দেখা যাবে এই ওয়েব ফিল্মে।’

ওয়েব ফিল্মটির সহ-প্রযোজক হিসেবে ছবিয়ালের পক্ষ থেকে যুক্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার ভাষায়, ‘ভাবনার ভিন্নতার কারণে দুই মানুষের দ্বন্দ্ব, খুনসুটি ও একে অপরকে বোঝার চেষ্টার বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে। তাই কাজটির সঙ্গে যুক্ত হয়েছি।’

‘হ্যাপিলি ম্যারিড’ হচ্ছে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সপ্তম ফিল্ম। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের প্রতিটি গল্পেই সম্পর্কের ভিন্ন ভিন্ন স্তর তুলে ধরা হয়েছে। ‘হ্যাপিলি ম্যারিড’ তেমনই একটি সম্পর্কের গল্প।”

হ্যাপিলি ম্যারিডকেয়া পায়েলওটিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে