Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা হামলা, একাধিক শহরে বিস্ফোরণ

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৪৫
ইরানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা হামলা, একাধিক শহরে বিস্ফোরণ

ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে বুধবার টানা ৭ ঘণ্টার হামলার পর, দ্বিতীয় দফায় সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য হুমকি হিসেবে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই চালানো হয়েছে এ হামলা।

হামলার পর ইরানের একাধিক শহরে পাওয়া গেছে বিস্ফোরণের খবর। দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী আহভাজ শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। চলতি মাসে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে একাধিকবার মার্কিন হামলা হয়েছে আহভাজে।

এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের চাবাহার শহরেও তিনটি বিস্ফোরণের খবর দিয়েছে বার্তা সংস্থাটি। এর আগে ইরানি গণমাধ্যম জানায়, মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে চাবাহারের একটি নৌ পর্যবেক্ষণ টাওয়ার। এটি জেলেদের জন্য সামুদ্রিক নিরাপত্তা ও অনুসন্ধান-উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত একটি বেসামরিক স্থাপনা।

ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বান্দার আব্বাসেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের কাছাকাছি একটি স্থাপনায় আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র।

ইরাকের এরবিল শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

সাত ঘণ্টার মার্কিন হামলার জবাবে ইরানের আট দফা পাল্টা আঘাত

১৬ জুলাই ২০২৬

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতকে দেশের অস্তিত্বের লড়াই হিসেবে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানকে খণ্ডবিখণ্ড করা।’

একই সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পরিচালনায় দলীয় বিভাজনের ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।

গালিবাফ বলেন, অব্যাহত রাখতে হবে ইরানিদের সশস্ত্র প্রতিরোধ। পাশাপাশি ‘জাতীয় স্বার্থ অর্জন ও সুসংহত করতে কূটনীতি ও আলোচনার উপায়ও কাজে লাগাতে হবে’।

আরও পড়ুন

ট্রাম্পের একগুঁয়েমি সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের হাতছানি

১৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যগামী একাধিক আন্তর্জাতিক বিমান চলাচলেও। গ্রিসের এজিয়ান এয়ারলাইন্স, কানাডার এয়ার কানাডা এবং এয়ার ফ্রান্স-কেএলএম অঞ্চলের বিভিন্ন গন্তব্যে নির্ধারিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তেল আবিব ও দুবাইগামী ফ্লাইট বাতিল করেছে এয়ার কানাডা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত দুবাই এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এরবিল ও বাগদাদে ফ্লাইট পরিচালনা করবে না এজিয়ান এয়ারলাইন্স। ২ আগস্ট পর্যন্ত বৈরুতে ফ্লাইট স্থগিত রেখেছে এয়ার ফ্রান্স। ১৫ জুলাই পর্যন্ত রিয়াদ, দাম্মাম ও দুবাইগামী ফ্লাইট বাতিল করেছে কেএলএম। অন্যদিকে আগামী ১ সেপ্টেম্বর থেকে দুবাই ও রিয়াদে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করেছে হংকংভিত্তিক ক্যাথে প্যাসিফিক।

ইরানযুক্তরাষ্ট্রসমঝোতা স্মারকহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি