Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ক্যানসারের সঙ্গে লড়ে ট্যালেন্টপুলে বৃত্তি ছাবিদের

  • সরকারি সহায়তার প্রত্যাশা পরিবারের
শিশির মাহমুদ, ঈশ্বরদী (পাবনা)
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৫৮
ক্যানসারের সঙ্গে লড়ে  ট্যালেন্টপুলে  বৃত্তি ছাবিদের

ছেলের সাফল্যের আনন্দকে ছাপিয়ে গেছে তার সুস্থ হয়ে ওঠার অনিশ্চয়তায়। ছবি: আগামীর সময়

‘মা, আমি বড় হয়ে বুয়েটে পড়ব। ইঞ্জিনিয়ার হব, তুমি হবে একজন ইঞ্জিনিয়ারের মা।’ একমাত্র ছেলে ইবনে ছাবিদের মুখে এমন স্বপ্নের কথা শুনে ভবিষ্যৎ নিয়ে অনেক আশা ছিল মা-বাবার। সে স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে ছাবিদ। কিন্তু সেই আনন্দ এখন ম্লান। কারণ, মেধাবী এই শিক্ষার্থী লড়ছে ক্যানসারের সঙ্গে।

বর্তমানে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের একটি শয্যায় চিকিৎসাধীন ছাবিদ। হাসপাতালেই শুয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার খবর শুনেছে সে। পরিবারের সদস্যদের চোখে তখন আনন্দের চেয়ে উদ্বেগই ছিল বেশি। কারণ, ছেলের সাফল্যের আনন্দকে ছাপিয়ে গেছে তার সুস্থ হয়ে ওঠার অনিশ্চয়তায়।

ছাবিদ পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের আশরাফুল আলম রোকনের একমাত্র সন্তান। বর্তমানে সে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের (আরএআরএস) উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এর আগে ২০২৫ সালে চর-সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি শেষ করে এ বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সম্প্রতি প্রকাশিত ফলে সে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করা ছাবিদের বাবা আশরাফুল আলম রোকন জানিয়েছেন, ছেলেকে সুস্থ করে তুলতে দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন। সীমিত আয়ে সে চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

ছাবিদের মা লিজা খাতুন বলেছেন, ‘এ সময় ছেলের স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে পড়াশোনা করার কথা। অথচ এখন বই-খাতার বদলে চিকিৎসার কাগজপত্র নিয়ে হাসপাতালেই ছুটতে হচ্ছে। সন্তানের অসুস্থতা আমাদের পুরো পরিবারকে অসহায় করে দিয়েছে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান বলেছেন, ‘সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যানসার রোগীদের আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। পরিবার আবেদন করলে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।’

ক্যানসারসরকারি সহায়তাআরএআরএসচিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার