Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুগন্ধা-বাসন্ডা কি ডাম্পিং স্টেশন

কামরুজ্জামান সুইট, ঝালকাঠি
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৫৫
সুগন্ধা-বাসন্ডা কি ডাম্পিং স্টেশন

নদীর পাড়ে ময়লা ফেলার কারণে দুর্গন্ধে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। ছবি: আগামীর সময়

ঝালকাঠি পৌরসভায় নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় চরম সংকটে পড়েছে শহরের বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন বাজার ও বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ বর্জ্য ফেলা হচ্ছে সুগন্ধা এবং বাসন্ডা নদীর তীরবর্তী এলাকায়। এতে নদীদূষণের পাশাপাশি মারাত্মক হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য ও পরিবেশ।
ক্ষোভ প্রকাশ করলেন পৌর খেয়াঘাট এলাকার বাসিন্দা নাজমা বেগম, ‘নদীর পাড়ে ময়লা ফেলার কারণে দুর্গন্ধে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। রান্নাবান্না থেকে শুরু করে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াও কষ্টকর।’

লঞ্চঘাট এলাকার বাসিন্দা কামাল হোসেনের আক্ষেপের স্বর, ‘ঘন ঘন বিদ্যুৎবিভ্রাট হলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তখন রান্নাবান্না, গোসলসহ নানা কাজে নদীর পানির ওপর নির্ভর করতে হয়। কিন্তু নদীতে যেভাবে বর্জ্য ফেলা হচ্ছে, তাতে সেই পানি ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।’

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ টি এম মেহেদী হাসান সানির ভাষ্য, ‘দূষিত পানি ও দুর্গন্ধের কারণে ডায়রিয়া, চর্মরোগ এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি জমে থাকা আবর্জনা মশার প্রজননক্ষেত্রে পরিণত হওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।’

পরিবেশবাদীরা বলছেন, নদীতীরে এভাবে বর্জ্য ফেলা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। ঝালকাঠি গাছপালা নদী-নালা রক্ষা আন্দোলন কমিটির সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেছেন, ‘নদীর তীরে বর্জ্য ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে নদী ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। তবে নদী রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণসহ পৌরসভার কিছু উদ্যোগ ইতিবাচক। এখন জরুরি ভিত্তিতে একটি আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপন করতে হবে।’

এর আগে কুনিহারী মৌজায় প্রায় পাঁচ একর জমিতে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়দের আপত্তির মুখে তা বাস্তবায়ন হয়নি। ফলে আজও ঝালকাঠি পৌরসভা স্থায়ী ডাম্পিং স্টেশনবিহীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভা প্রশাসক মো. কাওছার হোসেন জানালেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শহরের পরিচ্ছন্নতা ও নদী রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সুগন্ধা নদীর তীরে ছয় ফুট উঁচু সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে, যাতে বর্জ্য নদীতে ছড়িয়ে না পড়ে। তবে বর্তমানে সেই স্থানটিও প্রায় পূর্ণ হয়ে গেছে।

‘জেলা প্রশাসনের সহযোগিতায় একটি আধুনিক ও পরিবেশবান্ধব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। উপযুক্ত স্থান নির্ধারণ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতা পেলে দ্রুতই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে’— যোগ করেন তিনি।

ঝালকাঠিপৌরসভাডাম্পিং স্টেশনসুগন্ধাবাসন্ডানদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি