ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। আজ সোমবার ৪১ জনের বিরুদ্ধে এ মামলা করে পুলিশ। এ ছাড়া ৭০ থেকে ৮০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা (৩০), ও শহিদুল ইসলাম (২৮)।
আরও পড়ুন...