Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় প্রাণ গেল বাবার

ঝালকাঠি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৪:২৬
ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় প্রাণ গেল বাবার

নিহত আক্কাস খান। সংগৃহীত ছবি

ঝালকাঠির নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বাবা। গতকাল রবিবার উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আক্কাস খান (৫৫)। তার বাড়ি একই গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে জসিম খান (৩২)।


আরও পড়ুন

গাইবান্ধায় যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

১০ আগস্ট ২০২৬


স্থানীয়রা জানান, জসিমের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল। এতে জড়িয়ে পড়ে উভয় পরিবার। এরই জের ধরে রবিবার বিকালে বাড়ির সামনের রাস্তায় জসিমকে একা পেয়ে সজল, তার ভাই শফিক খান ও বাবা সেলিম খান লোকজন নিয়ে হামলা চালান।জসিমের চিৎকার শুনে তার বাবা তাকে বাঁচাতে গেলে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন তারা। তাদেরকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় আক্কাসের। জসিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাথায় আঘাত লাগার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে আক্কাসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগের ভাষ্য, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

ঝালকাঠিহামলানলছিটি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise