রাজাপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

গ্রেপ্তার বৃদ্ধ
ঝালকাঠির রাজাপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আনিচ হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আনিচ হাওলাদার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া গ্রামের গুদিঘাটা এলাকার মৃত মোক্তার আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে আনিচ হাওলাদারের বিরুদ্ধে। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে সরে যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



