Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারবাজার

নীতি-সহায়তা ও আইন সংস্কারের আশ্বাস

  • বিএসইসির সঙ্গে স্টেকহোল্ডারদের বৈঠক
  • আইপিও প্রক্রিয়াকে বিনিয়োগবান্ধব করা হবে
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৪৯
নীতি-সহায়তা ও আইন সংস্কারের আশ্বাস

গ্রাফিকস: আগামীর সময়

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন জটিলতার কারণে নির্ধারিত সময়ে শেয়ারবাজারে ভালো কোম্পানিগুলো আসতে পারছে না। উদ্যোক্তাবান্ধব পরিবেশেরও অভাব রয়েছে। নানাভাবে আরোপ করা হয় অতিরিক্ত বিধিনিষেধ। পাশাপাশি লিস্টিংয়ে সীমিত সুযোগের মতো অসুবিধাসহ নানা সমস্যার কারণে গতি পাচ্ছে না শেয়ারবাজার।

গতকাল বুধবার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে বৈঠকে উল্লিখিত সমস্যা তুলে ধরেন শেয়ার স্টেকহোল্ডাররা। অংশীজনদের মতামতের ভিত্তিতে সমাধানে প্রয়োজনীয় নীতি-সহায়তা ও আইনগত সংস্কারের আশ্বাস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। খবর সংশ্লিষ্ট সূত্রের।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ইফতেখার আলম আগামীর সময়কে বলেছেন, আইপিও প্রক্রিয়াকে আরও গতিশীল এবং বিনিয়োগবান্ধব করতে কয়েকটি সংস্কার প্রস্তাব জানানো হয়েছে। বিধিমালায় আইপিও অনুমোদনের জন্য ৫০ কার্যদিবস নির্ধারিত থাকলেও সেটি কতটা কার্যকর তা পর্যালোচনা করতে বলা হয়েছে— যোগ করলেন ইফতেখার আলম।

বৈঠকে আইপিও প্রক্রিয়াকে উদ্যোক্তাবান্ধব করতে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে আগামীর সময়কে জানিয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। তার মতে, বর্তমানে একটি আইপিও সম্পন্ন হতে প্রায় দুই বছর লাগে, যা কমিয়ে ৫০-৯০ দিনে আনার বিষয়টি তুলে ধরা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, অংশীদারদের মধ্যে বর্তমান মূল্য নির্ধারণ পদ্ধতির পরিবর্তে ডাচ অকশন চালু, ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ সম্প্রসারণ এবং আইপিও থেকে সংগৃহীত অর্থ দিয়ে ঋণ পরিশোধের বিধান শিথিলের প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া সমন্বিত ও সহজ করার সুপারিশ করে বলা হয়, এটি বাস্তবায়ন হলে একই ধরনের তথ্য বিভিন্ন সংস্থার কাছে বারবার জমা দিতে হবে না। পাশাপাশি নিরীক্ষকদের যাচাই-বাছাইয়ের ওপর নির্ভরশীলতার মাধ্যমে অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি কমানো যাবে।

বৈঠকে ফিক্সড প্রাইস আইপিওতে বিদ্যমান ১২৫ কোটি টাকার সীমা শিথিল, আইপিও থেকে সংগৃহীত অর্থ দিয়ে ঋণ পরিশোধে ৩০ শতাংশ সীমা পুনর্বিবেচনা, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের বাইরে যোগ্য বেসরকারি কোম্পানির জন্যও ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয় শেয়ার স্টেকহোল্ডারদের পক্ষ থেকে। এ ছাড়া রাইট ইস্যুর প্রক্রিয়া সহজ, বিদ্যমান বিধিবিধানে প্রয়োজনীয় নমনীয়তা আনা, বুকবিল্ডিংয়ের পরিবর্তে ডাচ অকশন পদ্ধতি চালুর সম্ভাবনাও বিবেচনায় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া বৈঠকে পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ রুলস-২০২৫ অনুযায়ী আইপিও আবেদনপ্রক্রিয়া নিয়েও আলোচনা। এ ছাড়া বিনিয়োগকারীবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে ওই বৈঠক শেষে বিএসইসি জানায়, শেয়ার স্টেকহোল্ডারদের মতামতগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আইপিও প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও বিনিয়োগকারীবান্ধব করতে প্রয়োজনীয় নীতি-সহায়তা এবং আইনগত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বিএসইসির এক কর্মকর্তা জানালেন, নিয়মকানুন আরও সহজ এবং বাস্তবসম্মত করা গেলে নতুন ও ভালো কোম্পানিগুলো শেয়ারবাজারে আসতে উৎসাহিত হবে।

বৈঠকে বিএসইসির সব কমিশনার উপস্থিত ছিলেন। অংশীজনদের মধ্যে আইসিএবি, এফআরসি, ডিএসই, সিএসই, বিএপিএলসি, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার এবং বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। পাশাপাশি বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

শেয়ারবাজারআইপিওবিএসইসিবিএমবিএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    advertiseadvertise