রাজশাহীতে প্রতিদিন বিপজ্জনক তরল চিকিৎসা বর্জ্য নগরীর ড্রেন ও সরু খাল হয়ে নদীতে গিয়ে পড়ছে। হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বর্জ্য শোধনের ব্যবস্থা না থাকায় রক্ত, শরীরের বিভিন্ন তরল, রাসায়নিক পদার্থ ও জীবাণুযুক্ত বর্জ্য অপরিশোধিত অবস্থায় পরিবেশে মিশে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে শুধু পানি ও পরিবেশ দূষণ নয়, নগরবাসীর স্বাস্থ্যঝুঁকিও ক্রমে বাড়ছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, রাজশাহীতে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ২১৬টি। কিন্তু পরিবেশ অধিদপ্তরের তথ্য অনু...