Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
কন্যাদায়গ্রস্তদের পাশে সোহেল রানা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

জাতীয় ক্যানসার হাসপাতালের গেটেই রাত কাটে রোগী-স্বজনের

  • ৩০০ শয্যার সক্ষমতায় ৭০০ রোগীর সেবা
  • দেশে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হন খাদ্যনালির ক্যানসারে
কাউসার আহমেদ
কাউসার আহমেদ
agamir somoy
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:০০
জাতীয় ক্যানসার হাসপাতালের গেটেই রাত কাটে রোগী-স্বজনের

গ্রাফিকস: আগামীর সময়

রাত বাড়ে, চারপাশ ফাঁকা হয়। কিন্তু রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের গেটে ভিড় কমে না। কেউ এসেছেন গলায় ক্যানসারে আক্রান্ত স্বামীকে নিয়ে, কেউ খাদ্যনালির টিউমার নিয়ে নিজেই ছুটে এসেছেন দূরের জেলা থেকে। পরদিন চিকিৎসক দেখানো, পরীক্ষা-নিরীক্ষা করানো; কিংবা ভর্তির আশায় আগের রাতেই হাসপাতালের বাইরে অবস্থান নিয়েছেন তারা। কারও বিছানা মাদুর, কারও প্লাস্টিকের পাটি। মাথার নিচে ব্যাগ কিংবা ছোট বালিশ। বাড়ি থেকে আনা চাদর বিছিয়ে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। অসুস্থ শরীর নিয়ে মশার উপদ্রব আর অপরিচ্ছন্ন পরিবেশে তাদের অপেক্ষা— চিকিৎসা পাওয়ার আশায়।

গত ১৩ ও ১৪ অক্টোবর সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বাইরের খোলা জায়গায় কেউ মাদুর বিছাচ্ছেন, কেউ পাটি পেতে শোয়ার ব্যবস্থা করছেন।

কেউ কেউ আবার নিজেই জায়গা পরিষ্কার করে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছেন। কারও হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্র, কারও হাতে পরীক্ষার রিপোর্ট। তাদের চোখ-মুখে ক্লান্তি, সামনে চিকিৎসা পাওয়ার অনিশ্চয়তা। দূরদূরান্ত থেকে আসা এসব রোগী ও স্বজনের ঢাকায় থাকার ব্যবস্থা নেই। ফলে হাসপাতালের ভেতরে জায়গা না পেয়ে বাইরেই রাত কাটাতে হচ্ছে তাদের।

রোগীদের অভিযোগ, টিকিট সংগ্রহের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষ করতে ৭ থেকে ১০ দিন পর্যন্ত লেগে যায়। ক্যানসার শনাক্ত হওয়ার পর হাসপাতালে ভর্তির পরামর্শ পেলেও তখন শুরু হয় শয্যার অপেক্ষা। এতে চিকিৎসা শুরু করতে দেরি হচ্ছে। জটিল এ রোগের চিকিৎসা নিয়ে এমনিতেই উদ্বেগে থাকা রোগী ও স্বজনদের বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে শয্যার অভাবে।

জামালপুর থেকে আসা সফুরা বেগমের অভিযোগ, হাসপাতালে ভর্তি হতে দালালদের টাকা দিতে হয়। তিনি বললেন, ‘টাকা না দিলে এখানে ভর্তি হওয়া কঠিন। আমার পরে যারা এসেছে, তাদের অনেকে ভর্তি হয়ে গেছে।’

গাইবান্ধা থেকে গলায় ক্যানসারে আক্রান্ত স্বামী রাহাত হোসাইনকে নিয়ে এসেছেন রহিমা বেগম। পরদিন চিকিৎসক দেখাবেন, তাই এক দিন আগেই হাসপাতালে এসে থাকতে হয়েছে তাদের। কিন্তু ভেতরে জায়গা না পেয়ে বাইরে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছেন। রহিমা বেগম বলেছেন, ‘জায়গা কম হওয়ায় ভেতরে পাইনি। তাই এখানেই শুয়ে পড়েছি।’ তার মতো অনেক রোগী ও স্বজনকে মাদুর ও পাটি বিছিয়ে রাত কাটানোর ব্যবস্থা করতে দেখা যায়।

খুলনা থেকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে এসেছেন ৬০ বছর বয়সী আমেনা খাতুন। খাদ্যনালিতে টিউমার ধরা পড়েছে তার। হাসপাতালে এসে থাকার জায়গা না পেয়ে জরুরি বিভাগের সামনে বসে ছিলেন। ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো মুড়ি বের করে খাচ্ছিলেন। অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকা আমেনা বললেন, ‘আসছি তো কষ্ট করতে। এই জায়গা তো থাকার না। সকালে নাশতাও করিনি।’ রাত কাটানোর জন্য সঙ্গে করে কাঁথা, তোশক ও বালিশ এনেছেন তিনি।

নেত্রকোনা থেকে ৬০ বছর বয়সী আক্কাস মিয়াকে নিয়ে ঢাকায় এসেছেন তার স্ত্রী ও ছেলে আরিফ। খাদ্যনালিতে টিউমার ধরা পড়ার পর স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েছেন। পরে ঢাকায় এসে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন বাবা-ছেলে। শেষ পর্যন্ত এসেছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। কিন্তু এখানে এসেও ভর্তি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। আক্কাস মিয়ার স্ত্রী বললেন, ‘আমাদের এখানে কেউ পরিচিত নেই। ভর্তি করতেও অনেক সমস্যা হচ্ছে।’

খাবার গিলতে পারেন না আক্কাস মিয়া। অসুস্থতায় শরীরও দুর্বল হয়ে পড়েছে। নিজের অসহায়ত্ব প্রকাশ করে তিনি বললেন, ‘হায়াত না রাখলে চলে যাব আল্লাহর কাছে।’ তবে বাবাকে বাঁচানোর চেষ্টা ছাড়তে রাজি নন ছেলে আরিফ। তার ভাষ্য, বাবা যতদিন বেঁচে থাকবেন, ততদিন তাকে বাঁচানোর চেষ্টা চলবে।

রোগীদের এ ভোগান্তির পেছনে হাসপাতালের শয্যাসংকট ও জনবল ঘাটতিকে বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, ভর্তি হওয়া একজন রোগী গড়ে এক থেকে দেড় মাস পর্যন্ত হাসপাতালে থাকেন। ফলে শয্যা দ্রুত খালি হয় না। অন্যদিকে প্রতিদিন নতুন রোগী ভর্তি হতে আসেন। শয্যাসংকটের পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের ঘাটতিও রয়েছে। ফলে ভর্তি হওয়ার অপেক্ষায় থাকা রোগীদের একটি অংশকে হাসপাতালের বাইরেই অবস্থান করতে হচ্ছে।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, ‘আমাদের হাসপাতালে জনশক্তি খুবই কম। আমরা ৩০০ বেডের রোগীদের ঠিকমতো পরিচালনা করার মতো সক্ষম; কিন্তু বহির্বিভাগসহ সেবা দিচ্ছি ৭০০ বেডের রোগীদের। এ কারণে বিভিন্ন সমস্যা রয়েছে। তবে আমরা তা সমাধানে যথাসাধ্য চেষ্টা করছি।’ রোগীর চাপ কমাতে হাসপাতালের শয্যাসংখ্যা ৭০০ করার প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে জানালেন তিনি। পরে তা এক হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

শুধু শয্যাসংকটই নয়, ওষুধ সরবরাহেও ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। তার ভাষ্য, ‘হাসপাতালে সরকারি বরাদ্দ খুব কম। সাপ্লাই নেই— এ কারণে রোগীরা ওষুধ পাচ্ছে না।’ তবে সংকটের মধ্যেও হাসপাতাল থেকে প্রায় ৮০ শতাংশ ওষুধ রোগীদের সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

রোগীদের রান্নার জন্য সরকারি গ্যাস সরবরাহও এক মাস ধরে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। বাধ্য হয়ে হাসপাতাল নিজস্ব ব্যবস্থাপনায় এলপি গ্যাস ব্যবহার করছে। এই জ্বালানির বিলও সরকার থেকে পাওয়া যাচ্ছে না বলে জানালেন িতনি।

দেশে ক্যানসার চিকিৎসার চাহিদা ও সক্ষমতার ব্যবধানও বড় উদ্বেগের বিষয়। বাংলাদেশ ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৩ থেকে ১৫ লাখ ক্যানসার রোগী রয়েছে। প্রতি বছর নতুন করে প্রায় দুই লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হন এবং প্রায় দেড় লাখের মৃত্যু হয়। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের (আইএআরসি) গ্লোবোক্যান-২০২০-এর হিসাবে, বাংলাদেশে বছরে প্রায় ১ লাখ ৫৬ হাজার নতুন ক্যানসার রোগী শনাক্ত হন এবং প্রায় ১ লাখ ৮ হাজার মানুষের মৃত্যু হয়। আইএআরসির মতে, বাংলাদেশে ২০২৪ সালে নতুন করে ১ লাখ ৮৭ হাজার ২৬৩ জন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। একই সময়ে এ রোগে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৯০৬ জন। দেশে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হন খাদ্যনালির ক্যানসারে। দ্বিতীয় অবস্থানে ফুসফুসের ক্যানসার। তৃতীয় অবস্থানে পাকস্থলীর ক্যানসার।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন প্রায় এক হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন এবং প্রায় ৫০ জন ভর্তি হন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে বিদ্যমান অবকাঠামো ও জনবল কতটা পর্যাপ্ত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ক্যানসার চিকিৎসার চাপ কমাতে বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে জানিয়েছেন, আগামী অর্থবছরের মধ্যে দেশের আট বিভাগীয় শহরে নির্মাণাধীন ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু করার আশা করছে সরকার। তিনি বললেন, ‘ক্যানসারের যে ভয়াবহ পরিস্থিতি, সে কারণেই রোগটিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি।’

তবে হাসপাতালের শয্যা বাড়ানোর উদ্যোগের পাশাপাশি বিদ্যমান জনবল, ওষুধ এবং ভর্তিপ্রক্রিয়ার সংকট কাটানো জরুরি। না হলে চিকিৎসার আশায় আসা রোগীদের হাসপাতালের গেটেই রাত কাটানোর ভোগান্তি থেকে যাবে— এমনই মন্তব্য করেছেন হাসপাতালে যাওয়া এক রোগীর স্বজন।

চিকিৎসাক্যানসারমহাখালীজাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটহাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    নারায়ণগঞ্জে ৩ কোটি ২০ লাখ টাকার অবৈধ সুতা জব্দ

    নারায়ণগঞ্জে ৩ কোটি ২০ লাখ টাকার অবৈধ সুতা জব্দ

    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

    জাপানে বৃত্তির অনেক সুযোগ

    জাপানে বৃত্তির অনেক সুযোগ