Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ডাইরেক্ট লিস্টিং বিধিমালার গেজেট প্রকাশ

আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১৪:০৩
আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

লোগো

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন শেয়ার ইস্যু না করেই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারবে বড় কোম্পানি। এক্ষেত্রে বিদ্যমান শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানির অন্তত ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে। পাশাপাশি শেয়ারের মূল্য নির্ধারণে রেফারেন্স মূল্যের চেয়ে অন্তত ২৫ শতাংশ কমে ন্যূনতম বিক্রয়মূল্য নির্ধারণের শর্ত দেওয়া হয়েছে।

নতুন বিধিমালায় সরকারি ও বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান, বড় শিল্পগোষ্ঠী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী অন্যান্য প্রতিষ্ঠানের জন্য সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ রাখা হয়েছে। তবে এ জন্য কোম্পানিকে অন্তত পাঁচ বছর ব্যবসা পরিচালনা, আগের দুই অর্থবছরে মূল ব্যবসা থেকে মুনাফা অর্জন এবং সর্বশেষ অর্থবছরে পরিচালন কার্যক্রম থেকে ইতিবাচক নগদ প্রবাহসহ বিভিন্ন শর্ত পূরণ করতে হবে।

এসব সুযোগ তৈরি করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজের ডাইরেক্ট লিস্টিং) বিধিমালা, ২০২৬’ জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১৩ অক্টোবর বিধিমালাটি জারি করা হয়। রবিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এটি প্রকাশিত হয়েছে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বিধিমালাটি কার্যকর হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর বিএসইসির ১০২৭তম কমিশন সভায় চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে খসড়াটির ওপর সাধারণ বিনিয়োগকারী, বাজার মধ্যস্থতাকারী ও সংশ্লিষ্ট অংশীজনের কাছ থেকে লিখিত মতামত নেয় কমিশন। মতামত প্রদানের সর্বশেষ সময় ছিল ১৫ নভেম্বর। সবার মতামতের ভিত্তিতে নতুন এ বিধিমালাটি বিএসইসির অনুমোদন সাপেক্ষে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিধিমালা অনুযায়ী, সরাসরি তালিকাভুক্তির জন্য আবেদনকারী কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানি হতে হবে। কোম্পানিটির বার্ষিক টার্নওভার বা বিক্রয় আয় অন্তত এক হাজার কোটি টাকা হতে হবে। এ ছাড়া সম্পূর্ণ বা অন্তত ৫১ শতাংশ বিদেশি মালিকানাধীন কোম্পানি এবং সম্পূর্ণ বা অন্তত ৫১ শতাংশ সরকারি মালিকানাধীন কোম্পানিও এ সুযোগ পাবে। সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানা অন্তত ১০ শতাংশ রয়েছে, এমন কোম্পানিও যোগ্যতার আওতায় আসবে।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির ক্ষেত্রে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী নিট সম্পদ অন্তত ৫০০ কোটি টাকা হতে হবে। এ ছাড়া বিএসইসি নির্ধারিত অন্য কোম্পানিকেও সরাসরি তালিকাভুক্তির সুযোগ দেওয়া যাবে।

নতুন বিধিমালায় শেয়ারের মূল্য নির্ধারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোম্পানিকে মার্চেন্ট ব্যাংকারের সঙ্গে পরামর্শ করে শেয়ারের একটি রেফারেন্স মূল্য নির্ধারণ করতে হবে। এ মূল্যায়নে অন্তত দুটি পদ্ধতি ব্যবহার করতে হবে। এর মধ্যে একটি পরম মূল্যায়ন পদ্ধতি এবং অন্যটি আপেক্ষিক মূল্যায়ন পদ্ধতি হতে হবে। কোম্পানির ব্যবসার ধরন ও খাত বিবেচনায় মূল্যায়ন পদ্ধতি নির্বাচন করতে হবে এবং তা নির্বাচনের যৌক্তিকতা প্রকাশ করতে হবে।

রেফারেন্স মূল্য নির্ধারণের পর শেয়ার বিক্রির ন্যূনতম প্রস্তাবমূল্য বা ‘মিনিমাম আস্কিং প্রাইজ’ ওই মূল্যের অন্তত ২৫ শতাংশ কম রাখতে হবে। অর্থাৎ, কোনো কোম্পানির রেফারেন্স মূল্য ১০০ টাকা নির্ধারিত হলে ন্যূনতম প্রস্তাবমূল্য ৭৫ টাকা বা তার কম হতে হবে। তবে এটি শেয়ারের চূড়ান্ত বাজারদর নয়। প্রথম দিনের মূল্য আবিষ্কার পর্বে বিনিয়োগকারীদের দরপ্রস্তাবের ভিত্তিতে বাজারদর নির্ধারিত হবে।

বিধিমালায় আরও বলা হয়েছে, তালিকাভুক্তির পর উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ৩০ শতাংশ শেয়ার ধরে রাখতে হবে। এ মালিকানা পরবর্তী সময়েও বজায় রাখতে হবে। অন্যদিকে, সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে বিক্রির জন্য নির্ধারিত মোট শেয়ারের সর্বোচ্চ ১ শতাংশ কোনো একক ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কিনতে পারবেন। এক্ষেত্রে বিক্রির জন্য নির্ধারিত শেয়ারের অন্তত ১০ শতাংশ প্রথম লেনদেন দিবস থেকে ৩০ লেনদেন দিবসের মধ্যে বিক্রি করতে হবে।

প্রথম দিন শেয়ারের মূল্য নির্ধারণে দুই ঘণ্টার মূল্য আবিষ্কার পর্ব থাকবে। এ সময়ে বিনিয়োগকারীরা ক্রয়াদেশ দিতে পারবেন, তবে বিক্রেতারা কোনো বিক্রয়াদেশ দিতে পারবেন না। ন্যূনতম প্রস্তাবমূল্যের নিচে কোনো ক্রয়াদেশ গ্রহণ করা হবে না। মূল্য আবিষ্কার পর্ব শেষে বিক্রেতারা বাজারে পাওয়া সর্বোত্তম দরে শেয়ার বিক্রির আদেশ দিতে পারবেন। প্রথম দিন শেয়ারের ওপর কোনো সার্কিট ব্রেকার কার্যকর হবে না।

এ ছাড়া প্রথম দুই লেনদেন দিবসে একক আদেশে ১০০টির কম বা এক হাজারের বেশি শেয়ার কেনার আদেশ গ্রহণ করা হবে না। সরাসরি তালিকাভুক্তির প্রথম দিন থেকে এক বছর পর্যন্ত সংশ্লিষ্ট বিক্রেতারা ওই কোম্পানির শেয়ার কিনতে পারবেন না। আর তালিকাভুক্তির সময় হাতে থাকা শেয়ারের ৫০ শতাংশের বেশি বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর্যন্ত বিধিনিষেধ থাকবে।

বিধিমালা অনুযায়ী, তালিকাভুক্তির আবেদন করতে এক লাখ টাকা ফি দিতে হবে। আবেদন পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জকে কোনো ঘাটতি থাকলে তা জানাতে হবে। সব শর্ত পূরণের পর ১৫ কার্যদিবসের মধ্যে তালিকাভুক্তির অনুমোদন দিতে হবে। অনুমোদিত তথ্য বিবরণী প্রথম লেনদেন শুরুর অন্তত ১০ দিন আগে প্রকাশ করতে হবে, যাতে বিনিয়োগকারীরা কোম্পানির আর্থিক ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন।

নতুন বিধিমালার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ২০১৫ সালের তালিকাভুক্তি প্রবিধানমালায় থাকা ডাইরেক্ট লিস্টিং-সংক্রান্ত ৮ থেকে ১৩ নম্বর প্রবিধান বাতিল করা হয়েছে। ফলে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে এখন থেকে নতুন বিধিমালার শর্ত অনুসরণ করতে হবে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’