Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

কাউসার আহমেদ

কাউসার আহমেদ

স্টাফ রিপোর্টার

পায়ের নিচে যে বিপদ, টের পান না অনেকেই

পায়ের নিচে যে বিপদ, টের পান না অনেকেই

হাঁটতে হাঁটতে হঠাৎ জুতার ভেতর ছোট একটি কাঁকর ঢুকে গেল। অস্বস্তি লাগল, কিন্তু ব্যথা হলো না। তাই জুতা খুলে পা দেখার প্রয়োজনও মনে হলো না। দিনের পর দিন এভাবেই চলতে থাকল। একসময় পায়ের তলায় ছোট্ট একটি ক্ষত তৈরি হলো। তবুও ব্যথা নেই। কয়েক দিন পর ক্ষতটি গভীর হলো, শুরু হলো সংক্রমণ। চিকিৎসকের কাছে যাওয়ার পর জানা গেল, পায়ের স্নায়ুর অনুভূতি কমে যাওয়ায় ক্ষত তৈরির সময় ব্যথাই অনুভব করেননি তিনি।এটি কোনো কাল্পনিক গল্প নয়। ডায়াবেটিসে আক্রান্ত বহু মানুষের জন্য এমন ঘটনা বাস্তবতার অংশ। বিপদটা অনেক সময় শুরু হয় খুব ছোট...
জাতীয়•৩ দিন আগে
রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

একটা লম্বা ফর্দ ধরিয়ে দেওয়া হয়— অপারেশনের দিন। বলা হয়, ওষুধগুলো ওটিতে নেওয়ার আগেই লাগবে। রোগীর স্বজন পড়িমরি করে ছুটে যান আশপাশের ফার্মেসিতে। কখনো ওষুধ আনানো হয় দফায় দফায়। কিন্তু রোগীর স্বজনদের কেনা সেই ওষুধের একটি অংশ শেষ পর্যন্ত যাচ্ছে কোথায়? রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অনুসন্ধান চালিয়ে এমন কিছু দৃশ্য ও ভিডিও পেয়েছে আগামীর সময়, যেখানে রোগীর স্বজনদের কেনা ওষুধ হাসপাতাল থেকে বাইরে নিয়ে যেতে দেখা গেছে। কোথাও নার্স, কোথাও ওয়ার্ডবয় ও অন্য কর্মীর মাধ্যমে এসব ওষুধ বাইরের ফার্মেসিতে প...
স্বাস্থ্য•৪ দিন আগে
প্রথম হাঁটাটাই যেখানে স্বপ্ন

প্রথম হাঁটাটাই যেখানে স্বপ্ন

একটি শিশু যখন প্রথমবার মায়ের হাত ছেড়ে দাঁড়ায়, তখন সেই দৃশ্যের আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। কয়েক পা এগিয়ে পড়ে গেলেও পরিবারের মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু সব শিশুর বেড়ে ওঠার গল্প এক নয়। কারও কাছে নিজের পায়ে দাঁড়ানো, একটি শব্দ বলা কিংবা চামচ দিয়ে নিজে খাওয়াও হয়ে উঠতে পারে দীর্ঘ অপেক্ষার বিষয়। সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের বেড়ে ওঠার গল্প অনেকটা এমনই। কেউ ঠিকমতো বসতে পারে না, কেউ হাঁটতে পারে না। কারও হাত-পায়ের নড়াচড়া নিয়ন্ত্রণে থাকে না। আবার কারও কথা বলা, খাওয়া, দেখা, শোনা কিংবা শেখার ক্ষেত্রেও স...
স্বাস্থ্য•৫ দিন আগে
যাত্রী পরিবহনে বাড়ল স্পিডবোটের ভাড়া

যাত্রী পরিবহনে বাড়ল স্পিডবোটের ভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নৌপথের যাত্রী পরিবহনেও। স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। নৌপথকে ‘শান্ত’ ও ‘অশান্ত’— এ দুই শ্রেণিতে ভাগ করে কিলোমিটার এবং রুটভিত্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়ায় শান্ত নৌরুটে সর্বোচ্চ ৯৩৫ এবং অশান্ত নৌরুটে সর্বোচ্চ ৪৪৫ টাকা পর্যন্ত গুনতে হবে যাত্রীদের। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন ভাড়া নির্ধারণ বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার ও নৌরুটভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া নির্ধ...
অর্থনীতি•৯ দিন আগে
কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের চিকিৎসা

কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের চিকিৎসা

প্রচলিত হৃদরোগের চিকিৎসায় রিং বা বেলুন ব্যবহারের পাশাপাশি কাটা-ছেঁড়া ছাড়াই চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে কাজ করছে মাতৃভূমি হার্ট কেয়ার। প্রতিষ্ঠানটি এনহ্যান্সড এক্সটার্নাল কাউন্টার পালসেশন (ইইসিপি) ও ব্লাড ক্লিনজিং থেরাপি (বিসিটি) পদ্ধতিতে কিছু রোগীকে চিকিৎসা দিচ্ছে। এসব বিষয়ে প্রতিষ্ঠানটির চিকিৎসক সাদিয়া আলী অলিনের সঙ্গে কথা বলেছেন আগামীর সময় প্রতিবেদক কাউসার আহমেদ আগামীর সময়: কাটা-ছেঁড়া ছাড়াই আপনারা কীভাবে হার্টের চিকিৎসা করেন? ডা. সাদিয়া আলী অলিন: হৃৎপিণ্ডে অসংখ্য ছোট রক্তনালি থাকে, যেগুলোর...
স্বাস্থ্য•১২ দিন আগে
হৃদরোগের চিকিৎসায় অত্যাধুনিক সুবিধা এখন দেশেই

হৃদরোগের চিকিৎসায় অত্যাধুনিক সুবিধা এখন দেশেই

প্রতি বছর ৬ দশমিক ৫ মিলিয়ন মানুষ হার্টের রোগে মারা যান। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগীদের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা ও আধুনিক সুবিধা চালু রয়েছে। হাসপাতালের ক্যাথল্যাবে কিউএফআর ও বাইপ্লেন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ২৪ ঘণ্টা জরুরি হৃদরোগ চিকিৎসা, সিপিআর ও হৃদরোগীদের পুনর্বাসন কার্যক্রম চালু রয়েছে। হাসপাতালে হৃদরোগীদের চিকিৎসা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, হৃদরোগের ঝুঁকি ও প্রতিরোধের বিষয়ে কথা বলেছেন কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. সৈয়দ মোহাম্মদ...
স্বাস্থ্য•১২ দিন আগে
রোগীদের সেবা দিয়েই ফিরেছিলেন, পরদিন ডেঙ্গু ইউনিটে যাওয়ার কথা ছিল আঁচলের

রোগীদের সেবা দিয়েই ফিরেছিলেন, পরদিন ডেঙ্গু ইউনিটে যাওয়ার কথা ছিল আঁচলের

পরদিনই ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার কথা ছিল ডা. আঁচল রায়ের। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার প্রস্তুতিও ছিল তার। কিন্তু সেই দায়িত্ব আর পালন করা হয়নি। তার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল ৩০ বছর বয়সী এ চিকিৎসক।গতকাল রবিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।ডা. আঁচল রায় ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে...
স্বাস্থ্য•১৩ দিন আগে
গত বছরের তুলনায় দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে ১২ শতাংশ

গত বছরের তুলনায় দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে ১২ শতাংশ

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। বাড়ছে মৃত্যুও। বিশেষ করে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৭০ হাজার ১০৪ জন। মারা গেছে ২১১ জন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ২৫৮ এবং মারা গেছে ১১৪ জন। অর্থাৎ বছরের মোট আক্রান্ত ও মৃত্যুর বড় একটি অংশই ঘটেছ...
জাতীয়•১৫ দিন আগে
একদিনের জন্য উঠল হকার

একদিনের জন্য উঠল হকার

প্রতিদিন যেখানে পা ফেলার জায়গা পাওয়া কঠিন, অ্যাম্বুলেন্স ঢুকতেও যেখানে তৈরি হয় ভোগান্তি—জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সেই প্রধান ফটক রাতারাতি হয়ে গেল ফাঁকা। নেই ফুটপাতের দোকান, নেই মানুষের জটলা। হঠাৎ করেই যেন বদলে গেল হাসপাতালের সামনের চিত্র।তবে এই পরিবর্তন স্থায়ী নয়। হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হলেই আবার আগের চিত্র ফিরে আসবে—এমনটাই জানালেন দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করা দোকানিরা।আগামীকাল শুক্রবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে রাষ্ট্রের উ...
রাজধানী•২৩ দিন আগে
১৬ জন ডাক্তারও ধরতে পারেননি যে রোগ

১৬ জন ডাক্তারও ধরতে পারেননি যে রোগ

শিশু আদিলের বয়স তখন মাত্র তিন মাস। হঠাৎ করেই শুরু হলো কাশি। কোনোভাবেই তা থামছিল না। সঙ্গে দেখা দেয় অস্বাভাবিক ধরনের তেলতেলে পায়খানা। বাবা-মা ভেবেছিলেন সাধারণ ঠান্ডাজনিত সমস্যা, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু দেখা গেল, দিন যাওয়ার সঙ্গে সঙ্গে আদিলের শরীর খারাপ হতে শুরু করল। এরপর শুরু হলো চিকিৎসক দেখানোর পালা। দেশের নামকরা সব হাসপাতাল ঘুরে একে একে ১৬ জন চিকিৎসককে দেখিয়েছেন আদিলের বাবা-মা। কিন্তু কেউই বুঝতে পারেননি রোগটি আসলে কী! তিন বছর ধরে চলেছে শিশুটিকে নিয়ে এক অন্ধকার যাত্রা। আদি...
জাতীয়•এক মাস আগে
ইচ্ছেমতো অ্যান্টিবায়োটিক ব্যবহারের ধাক্কা অর্থনীতিতেও

ইচ্ছেমতো অ্যান্টিবায়োটিক ব্যবহারের ধাক্কা অর্থনীতিতেও

ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকের মতো অণুজীবের বংশবৃদ্ধি ঠেকাতে ব্যবহার করা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ। দীর্ঘদিন এসব অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গালের মতো ওষুধ যথেচ্ছ ব্যবহারে মানবদেহে কমতে শুরু করেছে কার্যকারিতা। এটি এখন শুধু জনস্বাস্থ্যের সমস্যা হিসেবে নেই, বরং বিশ্ব অর্থনীতির জন্যও হয়ে উঠেছে বড় হুমকি। এক গবেষণা বলছে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে মানুষের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের (এএমআর) কারণে বৈশ্বিক জিডিপি ১ লাখ ৬৭ হাজার কোটি (১ দশমিক ৬৭ ট্রিলিয়ন)...
জাতীয়•এক মাস আগে
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে  চালু হবে ‘হেলথ বক্স’

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চালু হবে ‘হেলথ বক্স’

রক্তচাপ মাপা, রক্তে শর্করা পরীক্ষা কিংবা গর্ভাবস্থার প্রাথমিক পরীক্ষা— এসবের জন্য সবসময় ছুটতে হবে না হাসপাতালে। তৃণমূল পর্যায়ে মানুষের বাড়ির দরজায় পৌঁছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও অসংক্রামক রোগের ঝুঁকি শনাক্ত করতে চালু হতে যাচ্ছে ‘হেলথ বক্স’। বহনযোগ্য এই কিটে থাকা বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগের ঝুঁকি প্রাথমিকভাবে শনাক্ত করবেন স্বাস্থ্যকর্মীরা। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে পরিকল্পনা রয়েছে ‘হেলথ বক্স’ কার্যক্রম চালুর। এর আগে...
জাতীয়•এক মাস আগে
ডেঙ্গু মোকাবিলায় ইউনিসেফের সঙ্গে কাজ করবে সরকার

ডেঙ্গু মোকাবিলায় ইউনিসেফের সঙ্গে কাজ করবে সরকার

বছরের এখনো আট মাস পেরোয়নি। এরই মধ্যে এডিস মশাবাহী ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে ৮১ জনের। একই সময়ে শনাক্ত হয়েছে ২৮ হাজার ৯২৩ জন ডেঙ্গু রোগী। এই যখন পরিস্থিতি তখন জানা গেল, ডেঙ্গু মোকাবিলায় ইউনিসেফের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা নিয়েছে সরকার। যেখানে কাজ হবে চিকিৎসাসামগ্রী, পরিকল্পিত টিকাদান, চিকিৎসকদের দক্ষতা বাড়ানো, স্বাস্থ্যসামগ্রীর সরবরাহে ডিজিটাল নজরদারি নিয়েও। পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে বাংলাদেশ সরকার, ইউনিসেফ বাংলাদেশ ও ইউনিসেফের সাপ্লাই ডিভিশনের মধ্যে একটি যৌথ রোডম্যাপ তৈরির বিষয়...
জাতীয়•২ মাস আগে
পেঁয়াজের দাম বেড়েছে ১৫০ শতাংশ

পেঁয়াজের দাম বেড়েছে ১৫০ শতাংশ

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় কয়েকটি খাদ্যপণ্যের দামে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে পেঁয়াজ ও উভয় ধরনের চিনির দাম ব্যাপকভাবে বাড়লেও বিপরীতে গমের দাম কমেছে। তবে স্বস্তির বিষয় হলো, আন্তর্জাতিক বাজারে যে হারে এসব পণ্যের দাম বেড়েছে, দেশের বাজারে পুরোপুরি এর প্রতিফলন ঘটেনি। আন্তর্জাতিক বাজারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ছয় মাসে সবচেয়ে বেশি দাম বেড়েছ...
অর্থনীতি•২ মাস আগে
ডেঙ্গুতে মৃত্যু বেশি নারীর, কারণ অবহেলা

ডেঙ্গুতে মৃত্যু বেশি নারীর, কারণ অবহেলা

ঘরের সব কাজ সামলানো মানুষটি যখন নিজেই অসুস্থ হন, তখন নীরবতাই যেন তার সঙ্গী হয়। নিজের কষ্ট আড়াল করে সংসারের চাকা সচল রাখতে গিয়ে নিঃশব্দে বিপদের দিকে এগিয়ে যান নারীরা। চলতি বছর ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যানে উঠে আসছে এমনই উদ্বেগজনক চিত্র। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ বছর ডেঙ্গুতে আক্রান্তের প্রায় ৬২ শতাংশই পুরুষ। কিন্তু মৃত্যুর পরিসংখ্যানে পুরো উল্টো চিত্র। মোট ৬৭ জনের মৃত্যুর মধ্যে ৪২ জনই নারী। অর্থাৎ মোট মৃত্যুর প্রায় ৬৩ শতাংশ নারী। বিশেষ করে ২০ থেকে ৬০ বছর বয়সী নারীদের অবস্...
স্বাস্থ্য•২ মাস আগে
এক বিকালের ক্যাম্পাসে ৬০০ তরুণের স্বপ্ন

এক বিকালের ক্যাম্পাসে ৬০০ তরুণের স্বপ্ন

দুপুর গড়িয়ে বিকাল। ঘড়ির কাঁটা তিনটা পেরিয়েছে। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। ব্যস্ত সড়কের শব্দ ধীরে ধীরে পেছনে পড়ে রইল। প্রায় ১০ মিনিট হাঁটার পর সামনে দেখা গেল এসওএস হারম্যান মেইনার কলেজের মূল ফটক। ফটক পেরিয়েই মনে হলো, এটি যেন আর দশটা দিনের কলেজ নয়। কোথাও রঙ-তুলির আঁচড়, কোথাও বিজ্ঞান নিয়ে ব্যস্ত কয়েকজন শিক্ষার্থী। কেউ ছবি আঁকছেন, কেউ নিজেদের তৈরি প্রকল্প নিয়ে দর্শনার্থীদের বোঝাচ্ছেন। পুরো প্রাঙ্গণে একধরনের উৎসবের আবহ।মূল ফটক দিয়ে ঢুকেই হাতের বামে চোখ আটকে গেল কয়েকজন শি...
রাজধানী•২ মাস আগে
নিম্ন আয়ের বড় অংশ থাকে ডেঙ্গু পরীক্ষার বাইরে

নিম্ন আয়ের বড় অংশ থাকে ডেঙ্গু পরীক্ষার বাইরে

সরকারি পরিসংখ্যান কি ডেঙ্গুর প্রকৃত চিত্র তুলে ধরছে? স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৪৩ এবং মৃত্যু হয়েছে ৬৫ জনের। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্র থেকে তথ্য না আসা, তথ্য পাঠাতে বিলম্ব এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দুর্বলতার কারণে সরকারি হিসাবে ডেঙ্গুর পুরো চিত্র উঠে আসে না। শুধু হাসপাতালকেন্দ্রিক তথ্যের ওপর নির্ভর করায় একটি বড় জনগোষ্ঠী হিসাবের বাইরে থেকে যায়। বিশেষ করে বস্তি ও নিম্ন আয়ের এলাকায় জ্বরে আক্রান্ত অনেকেই হাসপাতালে যান না।...
স্বাস্থ্য•২ মাস আগে
আর শোনা যায় না  ক্রিং ক্রিং

আর শোনা যায় না ক্রিং ক্রিং

একসময় বাসার ড্রইংরুমে রাখা ল্যান্ডফোন ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। দেশ কিংবা বিদেশ থেকে আসা কলে ক্রিং ক্রিং শব্দে ফোন বেজে উঠলেই ছুটে যেত পরিবারের সবাই। কিন্তু এখন সময় বদলেছে। সেই জায়গা দখল করেছে হাতে ধরা স্মার্টফোন। কল থেকে ব্যাংকিং, পড়াশোনা, চিকিৎসা, কেনাকাটা— সবই এখন মোবাইল ফোনে। ক্রিং ক্রিং যেন হারিয়ে যাচ্ছে। বর্তমানে বিশ্বে প্রতি ১০০ মানুষের বিপরীতে ১১২টি মোবাইল সংযোগ বিদ্যমান। অন্যদিকে, ল্যান্ডফোনের ব্যবহার প্রতি ১০০ জনে নেমেছে মাত্র ৯ দশমিক ৯টি সংযোগে। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা ব...
জাতীয়•২ মাস আগে
ছয় মাসে  হত্যা ৮৬ শিশু

ছয় মাসে হত্যা ৮৬ শিশু

তিন থেকে চার বছর বয়স শিশুটির। স্কুলে যাওয়ার কথা নতুন নতুন অক্ষর শেখার জন্য, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার জন্য। কিন্তু রাজধানীর নয়াপল্টনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সেই শিশুটিকে টেনে-হিঁচড়ে একটি কক্ষে নেওয়া হয়। এরপর এক নারী শিক্ষক তাকে বারবার চড় মারেন, ধমক দেন। পাশে দাঁড়িয়ে আরেক শিক্ষক হাতে স্ট্যাপলার নিয়ে তার মুখের দিকে তাক করে ভয় দেখান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি শুধু একটি শিশুর কান্নাই নয়, সামনে নিয়ে এসেছে দেশের অসংখ্য শিশুর নিরাপত্তাহীনতার নির্মম বাস্তবতাকেও। এটি কোনো বিচ্ছিন্ন ঘ...
জাতীয়•২ মাস আগে
ডেঙ্গুর ছায়ায় ফিরছে চিকুনগুনিয়া

ডেঙ্গুর ছায়ায় ফিরছে চিকুনগুনিয়া

ডেঙ্গুর প্রকোপ যখন সারা দেশে বাড়ছেই, তখন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আরেকটি নীরব বিপদের কথা মনে করিয়ে দিচ্ছেন— চিকুনগুনিয়া। দুটি রোগই এডিস মশার মাধ্যমে ছড়ায়। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হলে খুব সহজেই চিকুনগুনিয়ার নতুন ঢেউ দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, তখন দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একসঙ্গে দুটি মশাবাহিত রোগের চাপ সামলাতে হবে। এই যখন অবস্থা, তখন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরে চিকুনগুনিয়ার কোনো সমন্বিত তথ্যভাণ্ডারই তৈরি করা হয়নি। বর্তমানে নিয়মিত শুধু ডেঙ্গুর তথ্য সংগ্রহ ও...
স্বাস্থ্য•২ মাস আগে