Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কা

যাত্রী পরিবহনে বাড়ল স্পিডবোটের ভাড়া

  • শান্ত রুটে সর্বোচ্চ ৯৩৫ টাকা
  • অশান্ত নৌরুটে সর্বোচ্চ ৪৪৫ সর্বনিম্ন ৯৫ টাকা
  • ১৩ নদী বন্দরের ৪৪ রুটে নতুন ভাড়া
কাউসার আহমেদ
কাউসার আহমেদ
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৮
যাত্রী পরিবহনে বাড়ল স্পিডবোটের ভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নৌপথের যাত্রী পরিবহনেও। স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। নৌপথকে ‘শান্ত’ ও ‘অশান্ত’— এ দুই শ্রেণিতে ভাগ করে কিলোমিটার এবং রুটভিত্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়ায় শান্ত নৌরুটে সর্বোচ্চ ৯৩৫ এবং অশান্ত নৌরুটে সর্বোচ্চ ৪৪৫ টাকা পর্যন্ত গুনতে হবে যাত্রীদের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন ভাড়া নির্ধারণ বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার ও নৌরুটভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া নির্ধারণ করা হয়েছে। এ-সংক্রান্ত গেজেট সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত গেজেট অনুযায়ী, শান্ত নৌরুটে প্রথম ১০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৩৫ টাকা। পরবর্তী ১০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে ১১ দশমিক ৭৭ টাকা এবং এর পরের দূরত্বে প্রতি কিলোমিটারে ৯ দশমিক ৪২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই শ্রেণির নৌরুটে সবচেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে রাঙামাটি-ফিশারিঘাট-মারিশ্যা রুটে। এ পথে জনপ্রতি ভাড়া ৯৩৫ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ভাড়া রাঙামাটি-ফিশারিঘাট-মাইনি রুটে ৫৩০ টাকা। অন্যদিকে অশান্ত নৌরুটে প্রথম ১০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে জনপ্রতি ১৮ দশমিক ৫৩ এবং পরবর্তী ১০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে ১৬ দশমিক ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ শ্রেণির রুটে সর্বোচ্চ ভাড়া ৪৪৫ টাকা। পটুয়াখালীর চরমোন্তাজ-পানপট্টি রুটে জনপ্রতি এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চাঁদপুরের মজুচৌধুরীর হাট-ইলিশাঘাট এবং বয়ারচর-নলছিরা-হাতিয়া রুটে জনপ্রতি ভাড়া ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৩ নদী বন্দরের ৪৪ রুটে ভাড়া: গেজেটের তথ্য বিশ্লেষণে দেখা যায়, শান্ত নৌরুটে ১০টি নদী বন্দরের ৩৫টি রুটে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করা হয়েছে। এসব রুটে জনপ্রতি সর্বোচ্চ ভাড়া ৯৩৫ এবং সর্বনিম্ন ৫০ টাকা। অন্যদিকে অশান্ত নৌরুটে তিনটি নদী বন্দরের ৯টি রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এসব রুটে সর্বোচ্চ ভাড়া ৪৪৫ এবং সর্বনিম্ন ৯৫ টাকা। ফলে দুই ধরনের নৌরুট মিলিয়ে ১৩টি নদী বন্দরের ৪৪টি রুটে স্পিডবোটের নতুন ভাড়া কার্যকর হবে।

ভাড়া বেড়েছে নৌযানের: প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ দশমিক ৯৫ থেকে শূন্য দশমিক ২২ টাকা বৃদ্ধি করে ৩ দশমিক ১৭ টাকা বাড়ানো হয়েছে। ১০০ কিলোমিটার অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ দশমিক ৫২ থেকে শূন্য দশমিক ১৯ টাকা বৃদ্ধি করে ২ দশমিক ৭১ টাকা এবং জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ৩২ থেকে ৩ টাকা বৃদ্ধি করে ৩৫ টাকা বাড়ানো হয়েছে।

স্পিডবোটভাড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার