জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নৌপথের যাত্রী পরিবহনেও। স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। নৌপথকে ‘শান্ত’ ও ‘অশান্ত’— এ দুই শ্রেণিতে ভাগ করে কিলোমিটার এবং রুটভিত্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়ায় শান্ত নৌরুটে সর্বোচ্চ ৯৩৫ এবং অশান্ত নৌরুটে সর্বোচ্চ ৪৪৫ টাকা পর্যন্ত গুনতে হবে যাত্রীদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন ভাড়া নির্ধারণ বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার ও নৌরুটভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া নির্ধ...