Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

সাক্ষাৎকার

কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের চিকিৎসা

কাউসার আহমেদ
কাউসার আহমেদ
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯
কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের চিকিৎসা

ডা. সাদিয়া আলী অলিন

প্রচলিত হৃদরোগের চিকিৎসায় রিং বা বেলুন ব্যবহারের পাশাপাশি কাটা-ছেঁড়া ছাড়াই চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে কাজ করছে মাতৃভূমি হার্ট কেয়ার। প্রতিষ্ঠানটি এনহ্যান্সড এক্সটার্নাল কাউন্টার পালসেশন (ইইসিপি) ও ব্লাড ক্লিনজিং থেরাপি (বিসিটি) পদ্ধতিতে কিছু রোগীকে চিকিৎসা দিচ্ছে। এসব বিষয়ে প্রতিষ্ঠানটির চিকিৎসক সাদিয়া আলী অলিনের সঙ্গে কথা বলেছেন আগামীর সময় প্রতিবেদক কাউসার আহমেদ

আগামীর সময়: কাটা-ছেঁড়া ছাড়াই আপনারা কীভাবে হার্টের চিকিৎসা করেন?

ডা. সাদিয়া আলী অলিন: হৃৎপিণ্ডে অসংখ্য ছোট রক্তনালি থাকে, যেগুলোর কিছু সাধারণ অবস্থায় খুব বেশি সক্রিয় থাকে না। ইইসিপি ও বিসিটি চিকিৎসার মাধ্যমে এসব রক্তনালিতে রক্তপ্রবাহ বাড়াতে সহায়তা করা হয়। ফলে হৃৎপিণ্ডে রক্ত চলাচলের বিকল্প পথ তৈরি হতে পারে, যাকে ‘ন্যাচারাল বাইপাস’ বলা হয়। হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত না পৌঁছালে বুকে যে ব্যথা হতে পারে, এই চিকিৎসার লক্ষ্য হলো রক্তপ্রবাহ বাড়িয়ে সে সমস্যা কমাতে সহায়তা করা।

আগামীর সময়: ইইসিপি ও বিসিটি চিকিৎসা কীভাবে কাজ করে?

ডা. সাদিয়া আলী অলিন: বিসিটি বা ব্লাড ক্লিনজিং থেরাপিতে স্যালাইনের মাধ্যমে একটি বিশেষ ওষুধ দেওয়া হয়। আমাদের মতে, এ ওষুধ হার্টের ব্লকের ওপর কাজ করে এবং ব্লকের আকার কিছুটা কমাতে সহায়তা করে। এটি ন্যাচারাল বাইপাস বা ইইসিপি চিকিৎসার পাশাপাশি সহায়ক চিকিৎসা হিসেবে দেওয়া হয়।

আগামীর সময়: কবে থেকে এ চিকিৎসা চালু হয়েছে?

ডা. সাদিয়া আলী অলিন: আমাদের হাসপাতালে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এ চিকিৎসা দেওয়া হচ্ছে। পদ্ধতিটি প্রথম চীনে উদ্ভাবিত হয়। পরে যুক্তরাষ্ট্রে মানুষের ওপর বিভিন্ন পর্যায়ে পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসা পদ্ধতিটি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়েছে।

আগামীর সময়: চিকিৎসার সফলতার হার কেমন?

ডা. সাদিয়া আলী অলিন: চিকিৎসার সফলতার হার ৯০ থেকে ৯৫ শতাংশের বেশি বলে আমরা দেখতে পেয়েছি। চিকিৎসা ব্যর্থ হওয়ার ঘটনা খুবই কম। আর্থিকভাবে অসচ্ছল রোগীদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী খরচ কমানোর চেষ্টা করা হয়।

আগামীর সময়: হৃদরোগ নিয়ন্ত্রণে জীবনযাপন ও খাদ্যাভ্যাসে কী পরিবর্তন প্রয়োজন?

ডা. সাদিয়া আলী অলিন: বাইপাস, রিং পরানো কিংবা ন্যাচারাল বাইপাস— যে চিকিৎসাই নেওয়া হোক, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন গুরুত্বপূর্ণ। অতিরিক্ত অস্বাস্থ্যকর কার্বোহাইড্রেট ও স্যাচুরেটেড ফ্যাট কমিয়ে শাকসবজি ও উদ্ভিদভিত্তিক খাবার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিমাণ কমিয়ে আনার পরামর্শও দেওয়া হয়।

আগামীর সময়: চিকিৎসা নিতে কত দিন সময় লাগে?

ডা. সাদিয়া আলী অলিন: ইইসিপি চিকিৎসায় সাধারণত ৩০-৩৫ ঘণ্টার সেশন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিন প্রায় এক ঘণ্টা করে ৩০-৩৫ দিন চিকিৎসা নেওয়া যায়। বিসিটি চিকিৎসায় কমপক্ষে ২০টি স্যালাইন সেশন দেওয়া হয়। প্রতিটি সেশনে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। সাধারণত এসব চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হয় না।

আগামীর সময়: চিকিৎসার খরচ কত?

ডা. সাদিয়া আলী অলিন: ইইসিপির ৩৫ ঘণ্টার চিকিৎসায় খরচ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। প্রতি ঘণ্টার খরচ ৩ হাজার ৫০০ টাকা। বিসিটির ক্ষেত্রে প্রতি স্যালাইনের ওষুধের খরচ প্রায় ৪ হাজার টাকা। ২০টি সেশনে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়। তবে রোগীর প্রেসক্রিপশন ও প্রয়োজন অনুযায়ী খরচ কমবেশি হতে পারে।

আগামীর সময়: এ চিকিৎসায় নিম্নবিত্ত বা গরিব-অসহায়দের জন্য আপনাদের কি কোনো বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে?

ডা. সাদিয়া আলী অলিন: অবশ্যই গরিব, অসহায়, নিম্নবিত্ত মানুষদের জন্য আমাদের ম্যানেজমেন্টের নির্দেশনায় আমরা অনেক কম খরচে চিকিৎসা করে থাকি।

আগামীর সময়: চিকিৎসা নিতে কীভাবে যোগাযোগ করা যাবে?

ডা. সাদিয়া আলী অলিন: বিস্তারিত জানতে ০১৩২৪৭৩০৫১৪ ও ০১৩২৪৭৩০৫১৮ নাম্বারে যোগাযোগ করা যাবে। আমাদের ঠিকানা: ১/১ রূপায়ণ তাজ, পঞ্চম ও ষষ্ঠতলা, কালভার্ট রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০।

হৃদরোগকাটা-ছেঁড়ামাতৃভূমিহার্ট কেয়ারইইসিপিবিশ্ব হার্ট দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!