রাত বাড়ে, চারপাশ ফাঁকা হয়। কিন্তু রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের গেটে ভিড় কমে না। কেউ এসেছেন গলায় ক্যানসারে আক্রান্ত স্বামীকে নিয়ে, কেউ খাদ্যনালির টিউমার নিয়ে নিজেই ছুটে এসেছেন দূরের জেলা থেকে। পরদিন চিকিৎসক দেখানো, পরীক্ষা-নিরীক্ষা করানো; কিংবা ভর্তির আশায় আগের রাতেই হাসপাতালের বাইরে অবস্থান নিয়েছেন তারা। কারও বিছানা মাদুর, কারও প্লাস্টিকের পাটি। মাথার নিচে ব্যাগ কিংবা ছোট বালিশ। বাড়ি থেকে আনা চাদর বিছিয়ে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। অসুস্থ শরীর নিয়ে ম...