প্রেম, বিরহ কিংবা ত্রিকোণ প্রেমের নানা গল্প পর্দায় অহরহ দেখা গেলেও বিয়ের পর দম্পতিদের বাস্তব জীবনের টানাপড়েন নিয়ে কাজ খুব একটা চোখে পড়ে না। সেই ভাবনা থেকেই তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল চরকির এই অরিজিনাল ফিল্মের জমকালো প্রিমিয়ার শো। সেখানে উপস্থিত হয়ে সিনেমাটির প্রচারণায় অংশ নেন মূল চরিত্রের অভিনেতা ঢালিউড তারকা আরিফিন শুভ।প্রিমিয়ার শেষে সাংবাদিকদের...