Agamir Somoy E-Paper
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক পায়ে অবিরাম ৪০ বছর
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

‘এটা আমাদেরই গল্প’র সাফল্য উদযাপন এবার আসছে ‘ফিরে আসার গল্প’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:০০
‘এটা আমাদেরই গল্প’র সাফল্য উদযাপন এবার আসছে ‘ফিরে আসার গল্প’

(বাঁ থেকে) খায়রুল বাসার, কেয়া পায়েল, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ। ছবি: ফেসবুক থেকে

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’র অভূতপূর্ব সাফল্য উদযাপন করলেন ধারাবাহিক নাটকটির কলাকুশলীরা। গত শনিবার ঢাকার একটি ক্লাবে এই আয়োজন সঞ্চালনা করেন অভিনেতা খায়রুল বাসার। সিরিজটিতে সামির চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার ভাই ফাহাদ চরিত্রে ছিলেন ইরফান সাজ্জাদ। ফাহাদের প্রাক্তন প্রেমিকা মেহরীনকে বিয়ে করেন সামির। এ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে ছিলেন সুনেরাহ বিনতে কামাল। শনিবার সাকসেস পার্টির একপর্যায়ে নিজেদের চরিত্রের সূত্র ধরে খুনসুটিতে মেতে ওঠেন চার তারকা।

‘এটা আমাদেরই গল্প’তে ফাহাদ ও সামিরের মা আঞ্জুমান বেগম চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। ধারাবাহিকটির তুমুল জনপ্রিয়তা নেপথ্য কারণ জানিয়ে তিনি বলেছেন, ‘প্রধান কারণ বাজেট, তারপর পরিচালকের কলিজা! অনেক বড় বাজেটে ধারাবাহিকটি তৈরি হয়েছে। এটাও হতে পারে যে, পরিচালকের মনোযোগ। বাংলাদেশে এমন আরও গোটা বিশেক মোস্তফা কামাল রাজ থাকলে শেষ বয়সে আমরা আরামে কাজ করতে পারতাম।’

আঞ্জুমান বেগমের স্বামী গুলজার আহমেদ চরিত্রে রূপদানকারী অভিনেতা নাদের চৌধুরী বলেছেন, ‘শুধু দেশে নয়, বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী দর্শক এই নাটকের মাধ্যমে বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়েছে। এক্ষেত্রে নাট্যকার ও পরিচালক হিসেবে রাজ একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। বাংলা নাটকের যে স্বকীয়তা ও ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছিলাম, এ নাটকের মাধ্যমে তা ফিরে এসেছে। নাটকটির মাধ্যমে ব্যক্তিগতভাবে আমরা অনেক জনপ্রিয়তা পেয়েছি। কিন্তু এ নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো, এটা আমাদের সংস্কৃতির মোড় ঘুরিয়ে দিয়েছে।’

ফুপু চরিত্রে অভিনয় করা দীপা খন্দকার মনে করেন, ‘সিরিজটির চরিত্রগুলো যথাযথভাবে বিস্তার লাভ করেছে, এটাও এত জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ।’

অনুষ্ঠানে আরও ছিলেন ডা. এজাজুল ইসলাম, মাহদুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু, ডিকন নূর, অতিথি ইসরাত, অদিতি স্নেহা, সংগীতশিল্পী আরফিন রুমি, প্রত্যয় খান।

অনুষ্ঠানে নির্মাতা রাজ ঘোষণা দেন, শিগগিরই নতুন সিরিজ ‘ফিরে আসার গল্প’ নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ২০২৫ সালের ৫ নভেম্বর থেকে চ্যানেল আই ও ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে শুরু হয় ‘এটা আমাদেরই গল্প’। গত ৮ মে ৫২তম পর্বের মাধ্যমে এর সমাপ্তি হয়।

ফিরে আসার গল্পএটা আমাদেরই গল্পমোস্তফা কামাল রাজসুনেরাহ বিনতে কামালইরফান সাজ্জাদখায়রুল বাসারকেয়া পায়েল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    জামায়াতকে ছাড়ছে এনসিপি!

    জামায়াতকে ছাড়ছে এনসিপি!

    ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৯

    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    ২৯ জুলাই ২০২৬, ০০:০০

    থামছে না খুনোখুনি

    থামছে না খুনোখুনি

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৯

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    ২৯ জুলাই ২০২৬, ১৪:০৩

    সাংবাদিকের ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার ২

    সাংবাদিকের ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার ২

    ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৮

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের

    ২৯ জুলাই ২০২৬, ০৫:২৫

    এক পায়ে অবিরাম ৪০ বছর

    এক পায়ে অবিরাম ৪০ বছর

    ২৯ জুলাই ২০২৬, ০২:৩৭

    ১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ২৯ জুলাই ২০২৬, ০১:১৫

    এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

    এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৭

    অন্ধত্ব ডেকে আনতে পারে গ্লুকোমা

    অন্ধত্ব ডেকে আনতে পারে গ্লুকোমা

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৬

    ফ্রান্সের জন্য কোনো ক্লাবে যাইনি

    ফ্রান্সের জন্য কোনো ক্লাবে যাইনি

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    বসতিপূর্ণ এলাকায় ফের ইটভাটার অপচেষ্টা

    বসতিপূর্ণ এলাকায় ফের ইটভাটার অপচেষ্টা

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise