ছোট পর্দার অন্যতম ভার্সেটাইল অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সতীর্থদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে তৌসিফকে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।পোস্টে তৌসিফের সঙ্গে নিজেদের দীর্ঘদিনের বন্ধুত্বের নানা অজানা স্মৃতিচারণ করেছেন ফারিয়া। তিনি লিখেছেন, অভিনয়ের শুরুর দিকে বাসা থেকে ঢাকার বাইরে ক...