গানে গানে দর্শক মাতাতে বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন দুই বাংলার দুই রক তারকা জেমস ও ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলাম। সিডনিতে পৌঁছে জেমসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রূপম। প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। জেমসের সঙ্গে দেখা করে তার পা ছুঁয়ে সালাম করেছেন। এমন একটি ভিডিও নিজেই তার ফেসবুক পেজে প্রকাশ করেছেন।ওই ভিডিওতে রূপম বলেছেন, ‘আমার পাশে দাঁড়িয়ে আছেন মহাগুরু, তাকে আমি মহাগুরু বলি। ছোটবেলা থেকে যার গান শুনে অন্য এক আমেজ পেয়েছি। শুধু আমার প্রজন্ম নয়—...