Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

হেনস্তার শিকার দালের মেহেদি, ক্ষোভে ফুঁসছে বলিউড

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৩:৩৬
হেনস্তার শিকার দালের মেহেদি, ক্ষোভে ফুঁসছে বলিউড

দালের মেহেদিকে প্রকাশ্যে অপমানের তীব্র নিন্দা তারকাদের

উত্তরাখণ্ডের এক অনুষ্ঠানে গায়ক দালের মেহেদি হেনস্তার শিকার হন। গত ১৮ অক্টোবর কুঞ্জাপুরী মেলায় গান গাওয়ার সময় স্থানীয় মন্ত্রী সুবোধ উনিয়াল হঠাৎ মঞ্চে উঠে আসেন। তিনি সবার সামনে গান থামিয়ে দালেরের বিরুদ্ধে অ্যালকোহল খাওয়ার অভিযোগ তোলেন। এ ঘটনায় ফুঁসে উঠেছে পুরো বলিউড। বাদশাহ, শান, মিকা সিং ও কাপিল শর্মার মতো তারকারা এ অপমানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

মন্ত্রীর দাবি ছিল, অ্যালকোহল খেয়ে মঞ্চে উঠেছেন গায়ক। এ ঘটনা প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠেছে পুরো বলিউড। বাদশাহ, শান, কাপিল শর্মা থেকে শুরু করে দালেরের ভাই মিকা সিং পর্যন্ত তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই প্রকাশ্য অপমানের।

মঞ্চে ঘটে যাওয়া এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। জনপ্রিয় র‍্যাপার বাদশাহ ইনস্টাগ্রামে স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘দালের মেহেদি একজন লিজেন্ড। আপনার ভালো না লাগলে হতাশা প্রকাশ করতে পারেন, কিন্তু যিনি মিউজিক ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছেন, তাকে জনসমক্ষে অপমান করা অত্যন্ত লজ্জাজনক।’

গায়ক শান তাকে ‘অরিজিনাল রকটস্টার’ আখ্যা দিয়ে পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন

লক্ষ্য ছিল সালমান, নিরাপত্তার ঢিলেমি দেখে লক্ষ্যবস্তু হন টাইগার শ্রফ

২১ অক্টোবর ২০২৬

অন্যদিকে গায়ক পলাশ সেন এক আবেগঘন নোটে লিখেছেন, ‘দালের ভাই অ্যালকোহল ছোঁন না, কখনো খাননি। মানুষ সোশ্যাল মিডিয়ায় মিম দেখে বিচার করে, কিন্তু অসুস্থতা সত্ত্বেও ভক্তদের নিরাশ না করতে চাওয়ার যে মানসিকতা উনি দেখিয়েছেন, তা সত্যিই কুর্নিশযোগ্য।’

দালের মেহেদির ছোট ভাই তথা প্রখ্যাত গায়ক মিকা সিং একটি ভিডিও বার্তা প্রকাশ করে সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘আপনারা যদি কখনো দালের ভাইয়ের হাতে এক ফোঁটা অ্যালকোহল দেখতে পান, তবে আমি গান গাওয়া ছেড়ে দেব। গত দুই বছর ধরে তিনি অসুস্থ, তবুও ভক্তদের কমিটমেন্ট রাখতে তিনি স্টেজ শো চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোনো তথ্য প্রমাণ ছাড়াই একজন সিনিয়র শিল্পীকে মাতাল বলে অপমান করা হলো।’ কমেডিয়ান কাপিল শর্মাও সামনে এসে জানান যে, সম্প্রতি দালের একটি বড় সার্জারির মধ্য দিয়ে গেছেন, যা অনেকেই জানেন না।

একজন বর্ষীয়ান আন্তর্জাতিক মানের শিল্পীকে এভাবে জনসমক্ষে ছোট করার ঘটনাটি শুধু ভারতীয় সংগীত জগত নয়, বরং শিল্পীদের অধিকার ও সম্মানের প্রশ্নটিকে ফের বড়সড় বিতর্কের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

পাঞ্জাবি গায়কবাদশামিকা সিংদালের মেহেদি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী