জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ সিজন ৯’-এ হাজির হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় তোপের মুখে পড়েছেন দক্ষিণী মেগাস্টার বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। নেটিজেনদের একাংশ বিজয়কে ‘রেড ফ্ল্যাগ’ আখ্যা দিয়ে রাশমিকাকে তার কাছ থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিতে শুরু করেন। তবে এসব ট্রলিং আর উপদেশকে আর সহ্য না করে একেবারে কড়া ভাষায় সমালোচকদের ধুয়ে দিলেন বিজয় দেবরাকোন্ডা।সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে একটি মিষ্টি ছবি ও ভিডিও শেয়ার করে বিজয় স্পষ্ট জানান, রাশমিকা তার জীবনের সেরা পছন্দ এবং তারা বর্তমানে দারুণ সুখে আছে...