৫০০ কোটি রুপি আয়ের দিকে ছুটছে রজনীকান্তের ‘জেইলার ২’

সংগৃহীত ছবি
দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত মানেই বক্স অফিসে অদম্য ঝড়। গত ১৫ অক্টোবর মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে নেলসন দিলীপকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘জেইলার ২’। ছুটির দিনগুলোকে দারুণভাবে কাজে লাগিয়ে বিশ্ব বক্স অফিসে ছবিটি এমন এক অভাবনীয় রেকর্ড গড়েছে, যা দেখে অবাক হয়ে গেছে গোটা বলিপাড়া
মুক্তির পর প্রথম চার দিনের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, রবিবারে ছবিটির ব্যবসা একলাফে প্রায় ১৮% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ দিনে একাই ভারতে ৫৫.৮৫ কোটি রুপি নেট আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে প্রথম চার দিনে শুধুমাত্র ভারতের মাটিতে এর মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ১৯৯.৯০ কোটি রুপি। গ্রস ২৩৪.২৫ কোটি রুপি।
অন্যদিকে, বিদেশের বাজারেও সমানতালে ঝড় তুলেছে ‘জেইলার ২’। ওভারসিজ মার্কেট থেকে ইতিমধ্যে ছবিটি কুড়িয়ে নিয়েছে প্রায় ১৯০ কোটি রুপি। আর এর ফলেই মাত্র চার দিনের মাথায় বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস কালেকশন পৌঁছে গেছে ৪২৪.২৫ কোটি রুপিতে। যেভাবে রজনীকান্তর এই সিনেমা দর্শক টানছে, তাতে খুব শীঘ্রই এটি ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে যে নতুন ইতিহাস গড়বে, তা বলাই বাহুল্য।
টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’
১৯ অক্টোবর ২০২৬
ছবির এই বিশাল সাফল্যে উচ্ছ্বসিত পুরো টিম। বিশেষ করে ছবিতে দুর্দান্ত একটি আইটেম গানে পারফর্ম করে দর্শকদের মন জয় করা অভিনেত্রী শামনা কাসিম রজনীকান্ত ও পরিচালক নেলসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
অ্যাকশন, ইমোশন আর মাস এন্টারটেইনার হিসেবে জেইলার ২ যে চলতি বছরের অন্যতম সেরা ব্লকবাস্টার হতে চলেছে, বক্স অফিসের এই পরিসংখ্যান তারই জোরালো প্রমাণ।
২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জেইলার’-এর সিক্যুয়েল ‘জেইলার ২’-এ টাইগারের ভূমিকায় আবারও দেখা যাবে সুপারস্টার রজনীকান্তকে। নেলসন দিলীপকুমার পরিচালিত এই সিনেমাতে রজনীকান্ত তার আইকনিক চরিত্র ‘টাইগার মুথুভেল পান্ডিয়ান’-এর গল্পকেই এগিয়ে নিয়ে গেছেন।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, এস. জে. সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরজ ভেঞ্জারামুদু, এছাড়া রাম্যা কৃষ্ণান, বিদ্যা বালান এবং যোগী বাবু।
পাশাপাশি ছবিটিতে ক্যামিও চরিত্রে চমক হিসেবে উপস্থিত রয়েছেন মোহনলাল, শিবা রাজকুমার এবং জ্যাকি শ্রফ।




