Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

স্টার সিনেপ্লেক্সের ২২ বছর পূর্তি, একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৮:৫৯
স্টার সিনেপ্লেক্সের ২২ বছর পূর্তি, একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি

সংগৃহীত ছবি

দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের পথচলার ২২ বছর পূর্ণ হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। আগামী ৮ অক্টোবর যেকোনো সিনেমার একটি টিকিট কিনলেই আরেকটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে।

স্টার সিনেপ্লেক্সের যেকোনো শাখায় যেকোনো সিনেমার শোর জন্য কাউন্টার থেকে টিকিট কেনার ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে। তবে অফারটি শুধু ৮ অক্টোবর একদিনের জন্যই কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া দর্শকদের জন্য থাকছে আরও একটি পুরস্কার জেতার সুযোগ। স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে নিজের সবচেয়ে সুন্দর স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জিতে নেওয়া যাবে একটি ফ্রি মুভি ভাউচার। এ বিষয়ে বিস্তারিত তথ্য স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে দেওয়া হয়েছে।

২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এর মধ্য দিয়ে বাংলাদেশের দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতায় আসে বড় পরিবর্তন। আধুনিক সুযোগ-সুবিধা, নান্দনিক পরিবেশ, সুপরিসর হল এবং সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন সাউন্ড সিস্টেম নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

আরও পড়ুন

মাঝরাতে রাস্তায় বিপাকে অভিনেত্রী

০৭ অক্টোবর ২০২৬

স্টার সিনেপ্লেক্সের হাত ধরে দেশে পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার সংস্কৃতিও নতুন করে জনপ্রিয়তা পায়। একই সঙ্গে আন্তর্জাতিক মুক্তির দিনেই হলিউডের বড় সিনেমা দেখার সুযোগ তৈরি হয় বাংলাদেশের দর্শকদের জন্য। বিভিন্ন সময় নতুন সিনেমার টিকিটের জন্য ভোর থেকে দীর্ঘ লাইন এবং মুক্তির কয়েক দিন আগেই অনলাইনে টিকিট শেষ হয়ে যাওয়ার ঘটনাও দেখা গেছে।

২২ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এই পথচলা নিঃসন্দেহে আনন্দের। সময়ের সঙ্গে অনেক নতুনত্ব আসে। সেটি যখন মানুষ ভালোভাবে গ্রহণ করে, তখনই তার সার্থকতা তৈরি হয়। স্টার সিনেপ্লেক্স আজ যে জায়গায় এসেছে, তার পেছনে মূল শক্তি দর্শকদের ভালোবাসা। দর্শকরা সঙ্গে ছিলেন বলেই এই পথচলা সার্থক হয়েছে। এজন্য দর্শকদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘ভালো সিনেমার জন্য দর্শকরা সবসময় উদগ্রীব থাকেন। শুধু বিদেশি ছবির ওপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে নিয়মিতভাবে ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সবসময় হলে ভিড় লেগে থাকুক।’

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমন্ডি, এসকেএস টাওয়ার মহাখালী, সামরিক জাদুঘর, সনি স্কয়ার মিরপুর ও সেন্টার পয়েন্ট উত্তরা, নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ার এবং চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে।

এ বছর বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকাতেও আরও শাখা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে