Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

মাঝরাতে রাস্তায় বিপাকে অভিনেত্রী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৮:১৯
মাঝরাতে রাস্তায় বিপাকে অভিনেত্রী

সম্পিতা প্রামাণিক

শুটিং শেষে বাড়ি ফেরার পথে কলকাতার রাস্তায় বিপাকে পড়েছেন টেলিভিশন অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। র‍্যাপিডো ক্যাবের এক চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ‘বাঘিনী’ সিরিয়ালের এই অভিনেত্রী। তার অভিযোগ, ভাড়া নিয়ে বচসার একপর্যায়ে তিনি গাড়ি থেকে নামার সময় চালক গাড়ি চালিয়ে দেন। এতে চলন্ত গাড়ির সঙ্গে তাকে কিছুটা পথ টেনে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন সম্পিতা। মঙ্গলবার রাতে সামাজিকমাধ্যমে লাইভে এসে ঘটনার বর্ণনা দেন তিনি।

সম্পিতার দাবি, মঙ্গলবার রাতে হাজরা মোড়ের বসুশ্রী সিনেমা হলের সামনে থেকে একটি র‍্যাপিডো ক্যাব বুক করেন তিনি। প্রথমে পার্ক স্ট্রিটে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তার। পরে শুটিং শেষ হতে দেরি হওয়ায় ‘অ্যাপেই গন্তব্য পরিবর্তন করে দমদম’ করেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, গাড়িতে ওঠার পর চালকের কিছু আচরণ তার কাছে অস্বাভাবিক মনে হয়। একপর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন, আর দমদম পর্যন্ত যাওয়া ঠিক হবে না। তাই রবীন্দ্র সরোবরের কাছে তাকে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন চালককে। কয়েকবার বলার পর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামানো হয় বলে দাবি তার।

আরও পড়ুন

বিতর্কিত পোশাক নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

০৭ অক্টোবর ২০২৬

এরপর ভাড়া নিয়ে চালকের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। সম্পিতা জানান, দমদম পর্যন্ত অ্যাপে যে ভাড়া দেখাচ্ছিল, চালক সেটির পুরোটা দাবি করেন। কিন্তু তিনি দমদম পর্যন্ত যাননি বলে যতটুকু পথ এসেছেন, তার ভাড়া দিতে চান। এ নিয়েই দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।

সম্পিতার অভিযোগ, তিনি নিজের দুটি ফোন পকেটে রাখলেও তার শুটিংয়ের ভারী ব্যাগটি তখনো গাড়িতে ছিল। ব্যাগ নিয়ে নামার সময় চালক হঠাৎ গাড়ি চালিয়ে দেন। এতে ভারসাম্য হারিয়ে তিনি গাড়ির সঙ্গে কিছুটা পথ এগিয়ে যেতে বাধ্য হন বলে দাবি করেন অভিনেত্রী। তার আশঙ্কা, ওই সময় সামান্য এদিক-ওদিক হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারত।

অভিনেত্রী আরও দাবি করেন, পরিস্থিতি এমন হয়েছিল যে তার ব্যাগ ও টাকা-পয়সা নিয়ে গাড়ি চলে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়। পরে কোনোভাবে নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে সরে আসেন তিনি। ঘটনার পর তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে, তার হাত-পা কাঁপছিল বলে জানান। আশপাশের কয়েকজন মানুষ তাকে সামলানোর চেষ্টা করেন।

সম্পিতা অভিযোগ করেন, গাড়িতে থাকা অবস্থায় তিনি একাধিকবার র‍্যাপিডোর সেফটি হেল্পলাইনে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে সেই মুহূর্তে কার্যকর সহায়তা পাননি বলে দাবি তার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, বিপদের সময়ে সেফটি হেল্পলাইনে যোগাযোগ করেও যদি সাহায্য না পাওয়া যায়, তাহলে ওই ব্যবস্থার উদ্দেশ্য কী।

ঘটনার পর অভিযুক্ত চালকের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সম্পিতা। অন্য যাত্রীদের যাতে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য ঘটনার যথাযথ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।




সম্পিতা প্রামাণিককলকাতাঅভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম