শুটিং শেষে বাড়ি ফেরার পথে কলকাতার রাস্তায় বিপাকে পড়েছেন টেলিভিশন অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। র্যাপিডো ক্যাবের এক চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ‘বাঘিনী’ সিরিয়ালের এই অভিনেত্রী। তার অভিযোগ, ভাড়া নিয়ে বচসার একপর্যায়ে তিনি গাড়ি থেকে নামার সময় চালক গাড়ি চালিয়ে দেন। এতে চলন্ত গাড়ির সঙ্গে তাকে কিছুটা পথ টেনে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন সম্পিতা। মঙ্গলবার রাতে সামাজিকমাধ্যমে লাইভে এসে ঘটনার বর্ণনা দেন তিনি।সম্পিতার দাবি, মঙ্গলবার রাতে হাজরা মোড়ের বসুশ্রী সিনেমা হলের সামনে থেকে একটি র্যাপিডো...