রানা দাগ্গুবাতিকে ‘কিডন্যাপ’ করেছিলেন রণবীর ও অয়ন?

ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমার অংশ
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-তে আদিতি আর তারিনের জাঁকজমকপূর্ণ বিয়ের দৃশ্য নিশ্চয়ই সবার মনে আছে? যেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ফ্লার্ট করতে গিয়ে রণবীর কাপুরের তোপের মুখে পড়েছিলেন দক্ষিণ ভারতের মেগাস্টার রানা দাগ্গুবাতি।
তবে পর্দার এ ছোট্ট ক্যামিও রোলের পেছনের ঘটনা যে কতটা রোমাঞ্চকর ও নাটকে ভরা ছিল, তা এতদিন বাদে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ফাঁস করলেন খোদ ‘বাাহুবলী’ খ্যাত এই তারকা।
মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে আয়োজিত ইন্ডিয়া ফিল্ম প্রজেক্ট ২০২৬-এ কথা বলতে গিয়ে রানা জানান, ওই চরিত্রের জন্য শুরুতে অন্য এক বড় তারকাকে ভাবা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি মানা করে দেওয়ায় বিপদে পড়েন পরিচালক অয়ন মুখার্জি ও রণবীর কাপুর।
ব্যাস, কোনো কিছু না ভেবেই সোজা রানার মুম্বাইয়ের হোটেল রুমে হাজির হন দুজন। রানার ভাষায়, ‘ওরা দুজন এসে আমাকে একপ্রকার কিডন্যাপই করে ফেলেছিল! বলল, আজ রাতেই তোমাকে আমাদের সঙ্গে উদয়পুর যেতে হবে। রাতে বিমানে তুলে নিয়ে গিয়ে শুটিং করিয়ে পরদিনই সকালে আবার ফিরিয়ে আনল।’
জয়ার প্রেমে পড়া বারণ
২৬ অক্টোবর ২০২৬
ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে রানা দাগ্গুবাতির নাকি পরের দিন সকালে শুটিং সেটে গিয়ে মনেই পড়ছিল না কী ঘটে গেছে। হাস্যরস করে তিনি জানান, মাত্র কয়েক ঘণ্টার জন্য উদয়পুর গিয়ে দীপিকা-রণবীরের সঙ্গে শট দিয়ে সকালে আবার নিজের সিনেমার সেটে যোগ দিয়েছিলেন তিনি।
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায় রানা বিক্রম জয়সওয়াল নামের একজন আলোকচিত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি অদিতির বিয়েতে যোগ দেন।
বিক্রম যখন ন্যায়নার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করেন, তখন বানি এসে তাকে সরিয়ে নিয়ে যায়, যা দুই চরিত্রের মধ্যে একটি সংক্ষিপ্ত দ্বন্দ্বের সৃষ্টি করে। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন এবং কালকি কোয়েচলিন।




