বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার নেপথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের জেরায় ধৃত শুটাররা জানিয়েছে, তাদের আসল টার্গেট টাইগার শ্রফ ছিলেন না, বরং অন্য কাউকে খুন করার সুপারি নিয়েছিল তারা। তদন্তে জানা গেছে, গ্যাংটি প্রথমে সালমান খানকে টার্গেট করার পরিকল্পনা করেছিল। কিন্তু গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে কড়া নিরাপত্তা দেখে তারা শেষ মুহূর্তে প্ল্যান বদলায় এবং তুলনামূলক কম নিরাপত্তা থাকা টাইগার শ্রফকে নিশানা করে।মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে এ হামলা চাল...