Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১২
পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ফাইল ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সংবিধান মেনে চলার কথা বললেও প্রয়োজন হলে ‘ক্রসফায়ার’ চালানোর কথাও তুললেন পুলিশপ্রধান মো. আলী হোসেন ফকির।

আজ সোমবার পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামি সেবার উদ্বোধনের অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমাদের দাায়িত্ব হলো আইন-সংবিধান অনুযায়ী যখন যা করার দরকার, সবই আমরা করব। যেখানে ক্রসফায়ার হয়, যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটা করব।’

ক্রসফায়ারের নামে আইনশৃঙ্খলা বাহিনীগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটায় বলে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এর সমালোচনা করে আসছে।

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ক্রসফায়ারের কথা তুললেও আইন মেনে কাজ করার ওপরই বেশি জোর দেন।

তিনি বলেছেন, ‘আইন-সংবিধান অনুযায়ী চলতে হবে। পুলিশের প্রয়োজন, এটা স্বীকার করে নিয়ে আইন ও সংবিধান অনুযায়ী আমাদের কাজ করতে দিন।’

জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গ তুলে আলী হোসেন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর পুলিশের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার, দেশবাসীকে প্রকৃত শান্তি দেওয়ার জন্য কাজ করছি।’

‘আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন করি নাই,’ দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানোর পাশাপাশি কাউকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান আলী হোসেন ফকির।

তিনি বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা তাই করতে পারবেন না। আইনের আওতায় থাকতে হবে।’

কথায় কথায় পুলিশের ওপর চড়াও হওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার কথাও বলেন তিনি।

পুলিশ বাহিনীর কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে আইজিপি বলেন, ‘আমাদেরও চেক অ্যান্ড ব্যালেন্স আছে। আমরা যদি ব্যবস্থা না নিই, তবে আপনারা প্রশ্ন করতে পারেন।’

দেশে শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে কাজ করার ‘পরিবেশ’ দিতে সবার প্রতি আহ্বান জানান আলী হোসেন। তিনি বলেন, সুখে শান্তিতে বসবাস করতে চাইলে পুলিশের কোনো বিকল্প নেই।

পুলিশক্রসফায়ারবিচারবহির্ভূত হত্যামো. আলী হোসেন ফকির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২