Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

নতুন কার্টুন-সিনেমায় দুরন্ত টিভির ৩৭তম সিজন

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৮
নতুন কার্টুন-সিনেমায় দুরন্ত টিভির ৩৭তম সিজন

নতুন কার্টুন

শিশুদের বিনোদনের পাশাপাশি আনন্দের মাধ্যমে শেখার সুযোগ তৈরি করে আসছে দুরন্ত টিভি। এবার নতুন কার্টুন সিরিজ, সিনেমা, নাটক ও নানা আয়োজন নিয়ে শুরু হচ্ছে জনপ্রিয় এই শিশুতোষ চ্যানেলটির ৩৭তম সিজন। নতুন সিজনে শিশু দর্শকদের জন্য থাকছে ‘চিপ অ্যান্ড পটেটো’ ও ‘দ্য স্নুপি শো’-এর মতো জনপ্রিয় কার্টুন সিরিজ। পাশাপাশি প্রচারিত হবে ‘স্ট্রবেরি শর্টকেক’ সিরিজের চারটি সিনেমা।

নতুন কার্টুন সিরিজ ‘চিপ অ্যান্ড পটেটো’তে দেখা যাবে পাঁচ বছরের প্রাণবন্ত ও চঞ্চল মেয়ে চিপকে। তার সবচেয়ে কাছের বন্ধু পটেটো। চিপ ছাড়া সবাই পটেটোকে খেলনা ইঁদুর মনে করলেও আসলে সে কথা বলতে পারা একটি জীবন্ত ইঁদুর। চিপ কোনো সমস্যায় পড়লে পটেটো তাকে বুদ্ধি দিয়ে সাহায্য করে। তাদের বন্ধুত্ব ও নানা মজার ঘটনা নিয়েই সাজানো হয়েছে সিরিজটি।

কার্টুনটির কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম ও ইন্দ্রাণী ঘটক। আগামী  রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুরন্ত টিভিতে প্রচারিত হবে ‘চিপ অ্যান্ড পটেটো’।

একই দিন থেকে প্রচারে আসছে আরেক নতুন কার্টুন সিরিজ ‘দ্য স্নুপি শো’। চঞ্চল কুকুরছানা স্নুপি ও তার বন্ধু উডস্টককে ঘিরে তৈরি হয়েছে এ সিরিজের গল্প। চার্লি ও তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা এবং নানা কাল্পনিক অভিযানে মেতে ওঠে তারা। কখনো স্নুপি ডাক্তার, কখনো ছাত্র, আবার কখনো লেখকের ভূমিকায় হাজির হয়। ফলে প্রতিটি পর্বেই থাকছে নতুন নতুন মজার অভিজ্ঞতা।

‘দ্য স্নুপি শো’-এর কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ আহমেদ ও শরীফ হাসান চৌধুরী। সিরিজটি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট, বিকাল ৩টা ৩০ মিনিট ও রাত ৮টায় প্রচারিত হবে।

নতুন সিজনে থাকছে দুরন্ত টিভির নিজেদের প্রযোজনায় তৈরি অ্যানিমেশন সিরিজ ‘সবার বন্ধু টোটন’। দুষ্টু-মিষ্টি, কিছুটা অলস, একটু বোকা আর ভীষণ কৌতূহলী টোটনকে ঘিরেই এ সিরিজের গল্প। তার মা-বাবা, বোন, নানা-নানি, দাদা-দাদি এবং স্কুল ও স্কুলের বাইরের বন্ধুদের নিয়ে প্রতিনিয়ত ঘটতে থাকে নানা মজার ঘটনা। ‘সবার বন্ধু টোটন’ প্রতি শুক্র ও শনিবার দুপুর ১টা, বিকাল ৪টা ও রাত ৮টায় প্রচারিত হয়।

রূপকথাপ্রেমী শিশুদের জন্য থাকছে ‘অল্প স্বল্প গল্প কথা’। পৃথিবীর বিভিন্ন দেশের রূপকথার গল্প নিয়ে সাজানো এ অনুষ্ঠানে থাকবে তিন কৌতূহলী বন্ধু, এক প্রাণবন্ত আপু ও পাপেট গ্র্যানি। গ্র্যানির গল্পের ঝুলি থেকে বেরিয়ে আসবে নানা দেশের মজার সব রূপকথা। আমিনা নওশিন রাইসার পরিচালনায় অনুষ্ঠানটি ৩০ অক্টোবর থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

এদিকে শিশুদের খেলাধুলা, ছবি আঁকা, নাচ-গান ও আনন্দের মধ্য দিয়ে সহজে ইংরেজি শেখানোর জনপ্রিয় অনুষ্ঠান ‘দি ইংলিশ ক্লাব’-ও থাকছে নতুন সিজনে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। ২৫ অক্টোবর থেকে রবি থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট ও রাত ৯টায় এটি প্রচারিত হবে।

নতুন সিরিজের পাশাপাশি ৩৭তম সিজনে দর্শকরা দেখতে পাবেন ‘টুমলু’, ‘এমিল ও তার গোয়েন্দারা’, ‘পিকলু অ্যান্ড পাই’ ও ‘রাঁধিবাড়ি খাইদাই-সিজন ০২’-এর মতো নাটক। থাকছে ‘সিসিমপুর - সিজন ১৬’সহ ‘মীয়া অ্যান্ড মি’, ‘দ্য স্মার্ফস’, ‘ভিক দ্য ভাইকিং’, ‘স্পেস নোভা’, ‘কোকোনাট দ্য লিটল ড্রাগন’সহ বেশ কয়েকটি কার্টুন সিরিজ।

এ ছাড়া যোগব্যায়ামের অনুষ্ঠান ‘দুরন্ত সময় - সিজন ৩’, গল্প বলার অনুষ্ঠান ‘গল্প শেষে ঘুমের দেশে - সিজন ২’, ‘রঙ বেরঙের গল্প - সিজন ৬’, ‘কাট্টুস কুট্টুস’ এবং ক্র্যাফটিং বিষয়ক অনুষ্ঠান ‘দি আর্ট রুম’ও থাকছে এবারের আয়োজনে।

সব মিলিয়ে নতুন কার্টুন, সিনেমা, নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠানের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে শিশু দর্শকদের জন্য নতুন সিজনটি হতে যাচ্ছে বেশ জমজমাট।

দুরন্ত টিভিকার্টুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    দিনলিপি

    দিনলিপি

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক