শিশুদের বিনোদনের পাশাপাশি আনন্দের মাধ্যমে শেখার সুযোগ তৈরি করে আসছে দুরন্ত টিভি। এবার নতুন কার্টুন সিরিজ, সিনেমা, নাটক ও নানা আয়োজন নিয়ে শুরু হচ্ছে জনপ্রিয় এই শিশুতোষ চ্যানেলটির ৩৭তম সিজন। নতুন সিজনে শিশু দর্শকদের জন্য থাকছে ‘চিপ অ্যান্ড পটেটো’ ও ‘দ্য স্নুপি শো’-এর মতো জনপ্রিয় কার্টুন সিরিজ। পাশাপাশি প্রচারিত হবে ‘স্ট্রবেরি শর্টকেক’ সিরিজের চারটি সিনেমা।নতুন কার্টুন সিরিজ ‘চিপ অ্যান্ড পটেটো’তে দেখা যাবে পাঁচ বছরের প্রাণবন্ত ও চঞ্চল মেয়ে চিপকে। তার সবচেয়ে কাছের বন্ধু পটেটো। চিপ ছাড়া সবাই পটেটোকে...