Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বিএসইসি চেয়ারম্যান

শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৮:৩৫
শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান

শেয়ারবাজারের নজরদারি ব্যবস্থা আরও দ্রুত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) সিদ্ধান্ত গ্রহণের স্তর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে বাজারে অস্বাভাবিক লেনদেন বা দরের ওঠা-নামা শনাক্ত হওয়ার পর বিষয়টি তদন্তের জন্য কমিশন সভার অনুমোদনের প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট ইউনিট সরাসরি ব্যবস্থা নিতে পারবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

মাসুদ খান বলেছেন, ‘বর্তমানে বিএসইসির নজরদারি ব্যবস্থায় কোনো শেয়ারের দরে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে তা শনাক্ত করার পর বিষয়টি কমিশন সভায় উপস্থাপন করা হয়। এরপর কমিশনের অনুমোদন নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত বা পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়। এ প্রক্রিয়ায় অতিরিক্ত একটি স্তর তৈরি হচ্ছে। ফলে নজরদারি ও তদন্তে সময় বেশি লাগছে। তাই এখন থেকে এ ধরনের বিষয় কমিশন সভায় না এনে সংশ্লিষ্ট ইউনিট থেকেই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

বিএসইসি চেয়ারম্যান বলছিলেন, ‘যত বেশি স্তর তৈরি করা হবে তত বেশি সময় লাগবে। বাজারের নজরদারি কার্যকর করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এ কারণে বিএসইসিকে আরও গতিশীল করার চেষ্টা করা হচ্ছে।’

তার ভাষ্য, শেয়ারবাজারের আকার ভবিষ্যতে বাড়বে। বর্তমানে কয়েকশ কোম্পানি থাকলেও ভবিষ্যতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা আরও বাড়তে পারে। তখন শুধু জনবল দিয়ে পুরো বাজারের নজরদারি করা সম্ভব হবে না। এজন্য প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, ‘ব্রোকারেজ হাউসগুলোর ব্যাক অফিস সফটওয়্যারেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক ধরনের ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহৃত হয়। এসব সফটওয়্যার একীভূত ও মানসম্মত করার জন্য কমিটি গঠন করা হবে।’

বিএসইসি চেয়ারম্যানশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়