Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৮:৩৪
মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী

ডায়াবেটিক হাসপাতালের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে মৃত ব্যক্তির সই ব্যবহার করে ১২টি চেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এভাবে জালিয়াতি করে ২ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১-এ জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার দুদক-১-এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় জাহাঙ্গীর চৌধুরীকে প্রধান আসামি করা হয়। মামলার অপর আসামি হলেন- হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. বেলাল উদ্দীন।

জাহাঙ্গীর চৌধুরী ২০০২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক ও পরবর্তী সময়ে ২০২১ সালে সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তাকে হাসপাতাল থেকে বহিষ্কার করা হয়।

দুদকের এজাহারে বলা হয়, দুজন পরস্পর যোগসাজশে দুর্নীতি, প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বরাদ্দ করা সরকারি অনুদানের ২ কোটি ২১ লাখ টাকা ও অন্যান্য অনুদানের ১৭ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এটা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এজাহার থেকে জানা যায়, দুদকের প্রাথমিক তদন্তে অনুসন্ধানকালে সাক্ষীদের বক্তব্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় জাহাঙ্গীর ও বেলালের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি প্রতীয়মাণ হয়। মন্ত্রাণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত বেতন ও ভাতা খাতে সহায়তা, এম এস আর খাতে সহায়তা, পণ্য ও সেবা বাবদ সহায়তা, গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও অন্যান্য খাতে মোট ৭ কোটি ৯০ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

এ ছাড়া জমি ক্রয়ের নামে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয় এজাহারে। দুদকের অনুসন্ধানকালে দেখা যায়, ১ ও ২ নম্বর আসামি পরস্পর যোগসাজশ করে মঞ্জুরি করা খাতে ব্যয়ের পরিবর্তে ওই অনুদানের ২ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকা জাহাঙ্গীর চৌধুরী তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তরপূর্বক আত্মসাৎ করেন। ১২টি চেকের মাধ্যমে এই টাকা স্থানান্তর করে আত্মসাৎ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। স্থানান্তরিত ১২টি চেকের পাতায় চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ হিসাবে মৃত মো. শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক হিসাবে ১ নম্বর আসামি মো. জাহাঙ্গীর চৌধুরী সই করেন। এভাবে জাহাঙ্গীর চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে অপকর্ম করেছেন বলে মনে করছেন বাদী সবুজ হোসেন।

প্রসঙ্গত, মো. শাহাবুউদ্দিন ২০২১ সালে মারা যান। এরপর ২০২২ ও ২০২৩ সালে জাাহাঙ্গীর চৌধুরী নিজের কমার্স ব্যাংক আগ্রাবাদ শাখার হিসাবে ডায়াবেটিক হাসপাতালের টাকা স্থানান্তর করেন। ২০২৩ সালে দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরকে হাসপাতালের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ আনেন। পরে হাইকোর্ট আবার স্থগিতাদেশ খারিজ করে দেন। বর্তমানে হাসপাতালটি এডহক কমিটির পরিচালনায় চলছে।

টাকা আত্মসাৎদুদক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়