Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক

আসাদুজ্জামান দারা, ফেনী
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক

পেশায় তিনি ব্যবসায়ী, বাস করেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। তবে নিজ এলাকা ফেনীতে তাকে লোকে চেনে স্বেচ্ছাসেবী সংগঠক হিসেবে। বছরের বড় সময় প্রবাসে থাকলেও ভাবেন দেশের কথা, সুবিধাবঞ্চিত মানুষের কথা। ওমানে বসেই ফেনীতে আয়োজন করেন নানা ধরনের মানবিক কর্মসূচির। তা ছাড়া ওমানে বসবাসরত বাংলাদেশিদের বিপদে-আপদেও পাশে থাকেন এই তরুণ সংগঠক।

বলছি জিয়াউল হক জিয়ার (২৯) কথা। ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ির মৃত আব্দুল করিম ও আনোয়ারা বেগমের সন্তান তিনি। তিন ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। স্ত্রী জান্নাতুন নিহা ও মাকে নিয়ে এখন তার সংসার।

স্থানীয় মজিদ মিয়ার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর শাহ আলম চৌধুরী কলেজ থেকে পড়াশোনা শেষ করে ২০১৬ সালে পাড়ি জমান ওমানে। সেখানে প্রথমে মেজো ভাই মোহাম্মদ হারিসের সহায়তায় কাজ করেন সালালা সায়ডা এলাকার একটি রিসোর্টে। পরে সালালা আল-মশুর শহরে দেন বোরকা-হিজাবের দোকান। বর্তমানে দুটি শোরুম রয়েছে তার। বছরে দুই দফা দেশে আসেন, থাকেন কয়েক মাস।

সবসময়ই মানুষের পাশে দাঁড়ানোর তাড়না ছিল জিয়ার। সেই তাড়না থেকেই ১১ বছর আগে কয়েকজন বন্ধুকে নিয়ে গড়ে তোলেন সামাজিক সংগঠন ‘বন্ধুমহল’। ফেনী ও ওমানে রয়েছে এ সংগঠনের কমিটি। ওমানপ্রবাসী বাংলাদেশিদের ভিসা, পাসপোর্ট-সংক্রান্ত যেকোনো সমস্যায় সহায়তার হাত বাড়িয়ে দেন জিয়া। সম্প্রতি সিলেটের হোসেন আহমেদ নামের এক নির্মাণশ্রমিক ওমানে কাজ করতে গিয়ে গুরুতর আহত হন। জিয়া ও তার সহযোগীরা ওই শ্রমিকের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি দেশে ফেরত পাঠাতেও নানাভাবে সহায়তা করছেন। দিয়েছেন কিছু অর্থসহায়তাও। বন্ধুমহলের ওমান কমিটি ফেনীতে বিভিন্ন কর্মসূচি পালনে আর্থিক সহায়তা দেয়। ওমানে এ সংগঠনের সদস্য রয়েছেন ৮০ জন, আর ফেনীতে শতাধিক।

গত ১১ বছরে ফেনীতে দেড় শতাধিক ছোট-বড় কর্মসূচি বাস্তবায়ন করেছে ‘বন্ধুমহল’। এর মধ্যে রয়েছে শীতবস্ত্র বিতরণ, নগদ সহায়তা, শিক্ষাবৃত্তি, ঘর মেরামতে সহায়তা, হাসপাতালের রোগীদের স্বজনদের জন্য ইফতার বুথ চালু, হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান, হাসপাতালে অবস্থানরত বিপদগ্রস্ত রোগীদের সেবা ও চিকিৎসা সহায়তা, কুড়িয়ে পাওয়া নবজাতকের দেখাশোনা, চিকিৎসা ও আইনগত অভিভাবকের কাছে হস্তান্তর ইত্যাদি।

তাদের নিয়মিত কর্মসূচি চলছে জানিয়ে জিয়া বললেন, কয়েক মাস আগে স্থানীয় এক ভিডিও সাংবাদিক মস্তিষ্কের গুরুতর রোগে অসুস্থ হয়ে পড়েন। তিনি ও তার সহযোগীরা বেশ কিছু টাকা সংগ্রহ করে ওই সাংবাদিকের পাশে দাঁড়ান। এ ছাড়া রমজান মাসে ফেনী জেনারেল হাসপাতালে রোগীদের সঙ্গে যে স্বজনরা থাকেন, তারা কোথায় নামাজ পড়বেন, ইফতার করবেন— এসব দুশ্চিন্তা থেকেও তাদের বাঁচায় ‘বন্ধুমহল’। রোগীর স্বজনদের দুশ্চিন্তামুক্ত রাখতে বুথ বসিয়ে ফ্রি ইফতারি বিলি করা হয়। সম্প্রতি সংগঠনটির সদস্যরা ফেনী জেনারেল হাসপাতালের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা অভিযানও চালিয়েছেন।

ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মোবারক হোসেন দুলাল বললেন, জিয়াসহ সংগঠনের সদস্যরা এরই মধ্যে হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। অনেক সময় তারা রোগীদের নানাভাবে সহায়তাও করে থাকেন।

জিয়াউল হকপ্রবাসওমানপ্রবাসীভিসাপাসপোর্টধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি