Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জাজিরা

কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

শরীয়তপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬
কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

অভিযুক্ত ব্যবসায়ী আতিক হাওলাদার

শরীয়তপুরের জাজিরায় একটি মাদ্রাসার নবম শ্রেণিপড়ুয়া কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। কিশোরীটি সহজ-সরল প্রকৃতির হওয়ায় ধর্ষণ শেষে ভয়ভীতিও দেখান অভিযুক্ত ব্যবসায়ী। এদিকে এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় সালিশে দেড় লাখ টাকায় রফাদফা হয়েছে বলে উঠেছে অভিযোগ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী সহজ-সরল হওয়ায় প্রায়ই বাড়িতে ডেকে নিতেন অভিযুক্ত তেল ব্যবসায়ী আতিক হাওলাদার। এ সময় তিনি মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় আনোয়ার চোকদার, আজিজুল চোকদার, বিলাসপুর ইউপি সদস্য জামাল খাঁ, হাকিম মাদবর, আশ্রাফ উদ্দিন, নাসির মাদবরসহ আরও কয়েকজন মিলে সালিশ বৈঠক করেন। বৈঠকে অভিযুক্ত আতিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার দেড় লাখ টাকা থেকে ১ লাখ টাকা ভুক্তভোগী কিশোরীর পরিবারকে দেওয়া হয়।

এদিকে ভুক্তভোগী কিশোরীর পরিবার দরিদ্র এবং নিরীহ হওয়ায় তাদের ভয়ভীতি দেখিয়ে অভিযুক্তরা মীমাংসায় বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আতিক প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে যে কাজ করেছে, তা খুবই জঘন্য। এ ঘটনা ধামাচাপা দিতে যারা সালিশ করেছেন তারাও অপরাধী।

ঘটনার বিষয়ে কথা হয় ভুক্তভোগী কিশোরীর মায়ের সঙ্গে। তিনি বললেন, ‘ঘরে আমার ৪টা মেয়ে। একজনকে বিয়ে দিয়েছি। আরও তিনটা আছে। আমার এই মাইডার একটু মাথায় সমস্যা। আমরা গরিব মানুষ। এলাকার মুরুব্বিরা যা করছে, তাই আমরা মাইনা নিছি। এগুলা নিয়া আর ঝামেলা করতে চাই না।’

জানতে চাইলে সালিশে নেতৃত্ব দেওয়া আনোয়ার চোকদার সালিশ-মীমাংসার বিষয়টি স্বীকার করে বললেন, ‘আমাদের বংশের মেয়ে। ভবিষ্যতে বিয়ে দিতে হবে। সেই চিন্তা মাথায় রেখে বিষয়টি সমাধান করেছি।’

জানতে চাইলে সালিশে থাকা স্থানীয় ইউপি সদস্য জামাল খাঁ সালিশ-মীমাংসার বিষয়টি স্বীকার করে বললেন, সার্বিক দিক চিন্তা করে ভালো মন নিয়ে বিষয়টি সমাধান করেছি। এখন যা হওয়ার হোক।

ধর্ষণের ঘটনায় গ্রাম্য বিচার-সালিশ না করার বিষয়ে উচ্চ আদালতের কঠোর নির্দেশনা রয়েছে। এরপরও তারা কেন এ ঘটনায় সালিশ করে মীমাংসা করলেন, তা জানতে চাইলে ইউপি সদস্য জামাল খাঁ বললেন, ‘এসব আমরা বুঝি না। আমরা যেটা ভালো মনে করেছি, তাই করেছি।

ঘটনার বিষয়ে অভিযুক্ত আতিক হাওলাদার কাছে জানতে গেলে তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে পালিয়ে যান। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

বিষয়টি নিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শরীয়তপুরের সভাপতি আইনজীবী মাসুদুর রহমান বললেন, ধর্ষণ একটি গুরুতর অপরাধ। যেখানে হাইকোর্টের নির্দেশনা রয়েছে ধর্ষণের ঘটনায় আপস-মীমাংসা করাও ফৌজদারি অপরাধ। অভিযুক্ত এবং সালিশ করা সবাইকে আইনের আওতায় আনা উচিত।

জাজিরা থানার ওসি সালেহ আহাম্মদ বলেন, এমন কোনও ঘটনার বিষয়ে আমার জানা নেই। অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাজিরাধর্ষণব্যবসায়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    শেষ ঠিকানার কারিগর

    শেষ ঠিকানার কারিগর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

    সৌদি আরবে হুথি হামলার নিন্দা বাংলাদেশের

    সৌদি আরবে হুথি হামলার নিন্দা বাংলাদেশের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    advertiseadvertise