সৌদি আরবে হুথি হামলার নিন্দা বাংলাদেশের
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগও প্রকাশ করেছে ঢাকা।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বাংলাদেশ বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে সব ধরনের সহিংসতার দৃঢ় প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি অবিচল সমর্থনও পুনর্ব্যক্ত করেছে ঢাকা।





