Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩
ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবৈধ বসতির একাংশ। ছবি: রয়টার্স

ইসরায়েল ও ফিলিস্তিন প্রশ্নে বড় পরিবর্তনের পথে হাঁটছে ব্রিটেন। দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি বাড়ানোর বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে চলেছে লন্ডন। এসব বসতি থেকে পণ্য ও কিছু পরিষেবার বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন আরও জোরালো করার কথা জানিয়েছে তারা।

লন্ডন স্থানীয় সময় সোমবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ইসরায়েল-ফিলিস্তিন নীতিতে একটি ‘বড় পুনর্বিন্যাস’ আনার পরিকল্পনা করছেন। এর অংশ হিসেবে পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে পণ্য ও কিছু পরিষেবার বাণিজ্য বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বসতি নির্মাণ, অর্থায়ন ও সম্প্রসারণে যুক্ত ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এর আগে ব্রিটিশ সরকার ই-১ বসতি প্রকল্পে অর্থায়ন বা নির্মাণে ব্রিটিশ কোম্পানিগুলোর অংশ নেওয়ার বিরোধিতা করেছে। লন্ডনের আশঙ্কা, এই প্রকল্প পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও দুর্বল করবে।

আরও পড়ুন

ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

০৭ সেপ্টেম্বর ২০২৬

মিলিব্যান্ড বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে ধ্বংস হতে দেবে না ব্রিটেন। তার মতে, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ শান্তির সম্ভাবনাকে আরও সংকুচিত করছে।

ব্রিটেনের এ পদক্ষেপ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা‘আর আগেই সতর্ক করেছেন, ব্রিটেন শাস্তিমূলক পদক্ষেপ নিলে তার পাল্টা প্রতিক্রিয়া হতে পারে। ওয়াশিংটনও লন্ডনের পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

তবে ব্রিটিশ সরকারের দাবি, এই নীতি ইসরায়েলবিরোধী নয়। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং ইসরায়েল ও ফিলিস্তিন— দুই পক্ষের জন্য দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি করাই এর লক্ষ্য।

ব্রিটেনের এ অবস্থানকে ইসরায়েল-ফিলিস্তিন নীতিতে লন্ডনের বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরুদ্ধে সরাসরি অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার পথে যাচ্ছে ব্রিটেন।


জেরুজালেমঅবৈধ বসতি স্থাপনকারীব্রিটেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise