Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নান্দাইল

ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬
ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

ময়মনসিংহের নান্দাইলে ফুটবল অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে ১৬ বছর বয়সী এক নারী ফুটবলারকে ইজিবাইক থামিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।

এ ঘটনায় মাহমুদুল হাসান (৩৬) নামে চালককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদিকে ভুক্তভোগী কিশোরী ময়মনসিংহের ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন।

মাহমুদুল হাসান নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের শামছুল ইসলামের ছেলে। গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে নান্দাইল সদর এলাকায় কিশোরী ফুটবলার ও তার সতীর্থরা মাহমুদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় কিশোরী ফুটবলারের বড় ভাই বাদী হয়ে রবিবার রাতে নান্দাইল মডেল থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলা ও ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, ভুক্তভোগী কিশোরী পাঁচ বছর ধরে নান্দাইল উপজেলা ফুটবল একাডেমিতে নিয়মিত অনুশীলন করেন। গত বছর অনূর্ধ্ব-১৭ দলে খেলোয়াড় হিসেবে যোগ দেন তিনি। প্রতিদিন জাহাঙ্গীরপুর থেকে নান্দাইল সদরে এসে ফুটবল অনুশীলন শেষে সন্ধ্যায় বাড়ি ফিরতেন।


আরও পড়ুন

কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যূত, ট্রেন চলাচল বন্ধ

০৭ সেপ্টেম্বর ২০২৬

অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে নান্দাইল চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল অনুশীলন শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন কিশোরী। পথে শেরপুর ইউনিয়নের দুর্বাকান্দা ব্রিজের কাছে পৌঁছালে চালক মাহমুদুল ইজিবাইক থামান। এরপর তিনি জড়িয়ে ধরেন এবং ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করেন।


ভুক্তভোগী কিশোরী মোবাইল ফোনে বলেছেন, ‘পরিকল্পিতভাবে মাহমুদুল আমাকে ধর্ষণের চেষ্টা করেছেন। আমি বিচার চাই।’

মামলার বাদী বলেছেন, ‘আমরা গরিব মানুষ। কেন আমার বোনের সঙ্গে এমন কাজ করা হয়েছে? অনেক কষ্ট করে বোনকে ফুটবলার বানানোর চেষ্টা করছি।’

তবে মাহমুদুল হাসানকে ফাঁসানো হয়েছে কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছে তার পরিবার। পরিবারের দাবি, ঘটনার প্রকৃত সত্য তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বলেছেন, নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ইজিবাইকধর্ষণনান্দাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    advertiseadvertise