Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

নান্দাইল

নান্দাইল উপজেলা পরিষদে তিন কোটি টাকার হিসাবের গরমিল
নান্দাইল উপজেলা পরিষদে তিন কোটি টাকার হিসাবের গরমিল
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের বিভিন্ন তহবিলের প্রায় ৩ কোটি টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বিভাগীয় অভিযোগপত্রে কোটি টাকার লেনদেনের বিপরীতে বিল-ভাউচার ও প্রয়োজনীয় নথি না পাওয়ার তথ্য রয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিদের পরিবর্তে এক কর্মচারীর নামে ৬৮টি প্রকল্পের ১ কোটি ৫৫ লাখ টাকার চেক ইস্যু করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া গাছ বিক্রির টাকা জমা থাকা ব্যাংক হিসাব থেকে তিন চেকে ৪০ লাখ টাকা উত্তোলনের তথ্যও উঠে এসেছে। অভিযোগপত্রে ছয়টি খাতে অনিয়মের আর্থি...
সারা দেশ•৬ দিন আগে
নান্দাইলে বালুবাহী ট্রাকের চাপায় নিহত ২
নান্দাইলে বালুবাহী ট্রাকের চাপায় নিহত ২
ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে নান্দাইল-কানারামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে সাব্বির মিয়া (৩০), বটতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (২০), তার ভাই রানা মিয়া (২৪) এবং তাদের দুলাভাই খোকন মিয়া (৩৫)।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস...
সারা দেশ•৯ দিন আগে
ভাগ্য বদলের আশায় গিয়েছিলেন সৌদি, ২৭ দিন পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ
ভাগ্য বদলের আশায় গিয়েছিলেন সৌদি, ২৭ দিন পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ
পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইলের তরুণ মৃদুল হাসান সৌরভ (২৩)। কিন্তু প্রবাসে যাওয়ার মাত্র ১৬ মাসের মাথায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর ২৭ দিন পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে দেশে ফিরেছে তার মরদেহ।নিহত সৌরভ উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। গত ১০ অক্টোবর সৌদি আরবে জন্ডিসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।সৌরভের পরিবারের সদস্যরা জানান, একমাত্র ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে দিশেহারা হয়ে পড়েছ...
সারা দেশ•১০ দিন আগে
নান্দাইলে রাতের আঁধারে রাস্তার ইট তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন
নান্দাইলে রাতের আঁধারে রাস্তার ইট তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিংহে কাবিটা প্রকল্পের অর্থায়নে নির্মিত রাস্তার ইটের সলিং রাতের আঁধারে তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রবিবার দুপুর ১২টার দিকে নান্দাইলের খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, মাদ্রাসার শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির...
সারা দেশ•১৫ দিন আগে
ব্যাটারিচালিত রিকশা পেলেন সেই রানা
ব্যাটারিচালিত রিকশা পেলেন সেই রানা
শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন রানা মিয়া। পড়াশোনার খরচ জোগাতে কিশোরগঞ্জ জজকোর্টের সামনে বিক্রি করতেন শরবত। দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করায় পায়ে ব্যথা হতো, রগে টান ধরত। তবু থামেনি তার পথচলা। তার সংগ্রামের গল্প নিয়ে সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন। পড়াশোনা চালিয়ে যাওয়া ও আয়ের সুযোগ তৈরি করতে এবার তাকে স্থায়ীভাবে দেওয়া হয়েছে একটি ব্যাটারিচালিত অটোরিকশা। একই সঙ্গে আরও দুই অসচ্ছল ব্যক্তি আলমগীর ও চান মিয়াও পেয়েছেন জীবিকার নতুন অবলম্বন। গতকাল বৃহস্প...
সারা দেশ•২৫ দিন আগে
নান্দাইলে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জনপদ
নান্দাইলে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জনপদ
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝোড়ো বাতাসে লণ্ডভণ্ড জনপদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে শুরু হওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক গাছ উপড়ে পড়েছে। উড়ে গেছে বহু ঘরবাড়ির টিনের চাল। কোথাও বসতঘরের ওপর গাছ পড়ে ঘর বিধ্বস্ত হয়েছে। আবার কোথাও বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ে উপজেলার সিংরইল, মুশুল্লী, বীর বেতাগৈর, আচারগাঁও, জাহাঙ্গীরপুর ও গাংগাইল ইউনিয়ন এবং নান্দাইল পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি বসতঘর ক্ষত...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ধরা পড়ে ইমাম বললেন, ‘ধর্ষণ নয়, সেবা করতে এসেছিলাম’
ধরা পড়ে ইমাম বললেন, ‘ধর্ষণ নয়, সেবা করতে এসেছিলাম’
ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমের এক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় মসজিদের ইমাম রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) নান্দাইল মডেল থানায় মামলাটি করেন চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম।এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী প্রতিবন্ধী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।ইমাম রুবেল মিয়া উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
শিশুকে ধর্ষণচেষ্টা, চিৎকার করায় শাবলের আঘাতে হত্যা
শিশুকে ধর্ষণচেষ্টা, চিৎকার করায় শাবলের আঘাতে হত্যা
ময়মনসিংহের নান্দাইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার পর শাবলের আঘাতে হত্যার অভিযোগ ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় তহসিন হৃদয় (১৪) নামে ওই কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী গ্রামের ঘটনা এটি। নিহত শিশু রাজন মিয়া ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বৃহস্পতিবার সকালে জলপাই পেড়ে দেওয়ার কথা বলে বাড়ির পাশের একটি ঘরে নিয়ে যায়। প্রথমে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় রাজন চিৎকার করলে তাকে শাবল দিয়...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
নান্দাইলে ইজিবাইকের চাপায় নারী নিহত
নান্দাইলে ইজিবাইকের চাপায় নারী নিহত
ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইকের চাপায় কোকিলা আক্তার (৪৯) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নান্দাইল-সুরাটি সড়কের আচারগাঁও ইউনিয়নের পুরহরি জনতা বাজার এলাকার ঘটনা এটি। নিহত কোকিলা আক্তার ওই গ্রামের মো. মোনতাজ উদ্দিনের স্ত্রী। পারিবারিক সূত্র বলছে, সকালে স্বামীর সঙ্গে ধান ভাঙানোর জন্য পুরহরি জনতা বাজারের একটি রাইসমিলে যান তিনি। পরে নাতিকে সঙ্গে নিয়ে বাজারের একটি দোকান থেকে বিস্কুট কিনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়...
সারা দেশ•২ মাস আগে
রাশিয়ায় ড্রোন হামলায় নিহত নান্দাইলের মামুন
রাশিয়ায় ড্রোন হামলায় নিহত নান্দাইলের মামুন
রাশিয়ায় ইলেকট্রনিক শ্রমিকের চাকরির প্রলোভনে কাজে গিয়ে ময়মনসিংহের নান্দাইলের যুবক মামুন মিয়া (২৫) ড্রোন হামলায় নিহত হয়েছেন। নিহত মামুন খারুয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, সংসারের সচ্ছলতা ফেরাতে চার মাস আগে 'জাবাল-এ নূর ইন্টারন্যাশনাল লিমিটেড' নামক একটি এজেন্সির মাধ্যমে রাশিয়া যান মামুন। তার সঙ্গে ৩০ জনের একটি টিম ছিল। সেখানে পৌঁছানোর মাত্র ৪ দিন পর এজেন্সি ও সংশ্লিষ্ট পাচারকারী চক্রটি তাকেসহ পুরো টিমকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। পরবর্তী সময়...
সারা দেশ•২ মাস আগে
ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে
ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে
ময়মনসিংহের নান্দাইলে ফুটবল অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে ১৬ বছর বয়সী এক নারী ফুটবলারকে ইজিবাইক থামিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। এ ঘটনায় মাহমুদুল হাসান (৩৬) নামে চালককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদিকে ভুক্তভোগী কিশোরী ময়মনসিংহের ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন।মাহমুদুল হাসান নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের শামছুল ইসলামের ছেলে। গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে নান্দাইল সদর এলাকায় কিশোরী ফুটবলার ও তার সতীর্থরা মাহমুদুলকে আটক করে পুলিশে সোপর্দ ক...
সারা দেশ•২ মাস আগে
নান্দাইলে ১৪৪ ধারার নিষেধাজ্ঞার পরও জমিতে ভবন নির্মাণের চেষ্টা
নান্দাইলে ১৪৪ ধারার নিষেধাজ্ঞার পরও জমিতে ভবন নির্মাণের চেষ্টা
ময়মনসিংহের নান্দাইলে আদালতের ১৪৪ ধারার নিষেধাজ্ঞা জারির পরও বিরোধের জমিতে ভবন নির্মাণ ও দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে নির্মাণকাজ শুরু হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।অভিযোগকারী ৬২ বছরের মো. আরিফ উদ্দিন সিকদার নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চর কমরভাঙ্গা গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, চর কমরভাঙ্গা মৌজার বিএস খতিয়ান নম্বর ৪০৭-এর ৩১১২ দাগে থাকা ২৯ শতাংশ জমি নিয়ে ৫৫ বছরের শহিদ সিকদার, ৪৮ বছরের সাইদুল ইসলাম সিকদার, ২০ বছর বয়সী নার্গিস আক্তার ও পি...
সারা দেশ•২ মাস আগে
নান্দাইলে মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
নান্দাইলে মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
ময়মনসিংহের নান্দাইলে পুকুরে পানি সেচে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক মোটর ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজনু মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া গ্রামের মৃত হক মিয়ার ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচে মাছ ধরছিলেন মজনু মিয়া। একপর্যায়ে মোটরটি বন্ধ হয়ে গেলে সেটি ঠিক করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ...
সারা দেশ•৩ মাস আগে
নান্দাইলে ৩৬ পরিবার পেল নতুন ঠিকানা
নান্দাইলে ৩৬ পরিবার পেল নতুন ঠিকানা
জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর করে নান্দাইলের ৩৬টি অসহায় ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে আধুনিক আধাপাকা ‘স্বপ্ন বাড়ি’র চাবি।আজ শুক্রবার (২৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী আনুষ্ঠানিকভাবে এসব ঘরের উদ্বোধন করেন।আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘নান্দাইলের কোনো মানুষ যেন অনাহারে কিংবা আশ্রয়হীন অবস্থায় না থাকে, সেটিই ছিল আমার মূল নির্বাচনী প্রতিশ্রুতি। আজ ৩৬ট...
সারা দেশ•৩ মাস আগে
ভাঙা ঘর থেকে ‘স্বপ্ন বাড়ি’
ভাঙা ঘর থেকে ‘স্বপ্ন বাড়ি’
বৃষ্টি নামলেই ঘরে পানি পড়ত, ঝড় এলে ভেঙে পড়ার ভয়—এভাবেই অনিশ্চয়তার মধ্যে দিন কাটত নান্দাইলের অসহায় পরিবারগুলোর। সন্তানদের নিয়ে নিরাপদে থাকার একটি ঘরের স্বপ্ন ছিল দীর্ঘদিনের। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে ‘স্বপ্ন বাড়ি’তে। নিরাপদ আশ্রয়ের এই স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।প্রতিমন্ত্রীর উদ্যোগে নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকায় ৩৬টি অসহায় ও ঘরহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে আধুনিক আধাপাকা ‘স্বপ্ন বাড়ি’। ঘরগু...
সারা দেশ•৩ মাস আগে
শরবত বিক্রি করে স্বপ্নের পথে শারীরিক প্রতিবন্ধী রানা
শরবত বিক্রি করে স্বপ্নের পথে শারীরিক প্রতিবন্ধী রানা
এক পা খুঁড়িয়ে হাঁটেন রানা মিয়া। অন্য হাতটিও স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারেন না। ভারী কাজ করা তার পক্ষে সম্ভব নয়। দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা হয়, রগে টান ধরে। শারীরিক নানা সীমাবদ্ধতা তার চলার পথ কঠিন করে তুললেও থামাতে পারেনি পড়াশোনা। নিজের পড়াশোনার খরচ জোগাতে শরবত বিক্রি করেন তিনি। কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের এই শিক্ষার্থী প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছেন স্বপ্নপূরণের পথে।কিশোরগঞ্জ জজকোর্টের সৈয়দ নজরুল ইসলাম ভবনের সামনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা...
সারা দেশ•৩ মাস আগে
চুরির অভিযোগের পর যুবকের লাশ মিলল ঘরে, বাবার দাবি- আত্মহত্যা
চুরির অভিযোগের পর যুবকের লাশ মিলল ঘরে, বাবার দাবি- আত্মহত্যা
ময়মনসিংহের নান্দাইলে চুরির অভিযোগকে কেন্দ্র করে নাঈম মিয়া (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে তাকে মারধর ও অপমান করা হয়েছিল। এ ঘটনায় মামলা করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামের নিজ ঘর থেকে নাঈমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায় পুলিশ। নাঈম গ্রামের হারুন অর রশিদের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নাঈম ও একই এলাকার সোহান মিয়া (১৫) ব...
সারা দেশ•৩ মাস আগে
‘শোকাবহ আগস্ট’ ব্যানারসহ ৬ কিশোর গ্রেপ্তার, মামলা সন্ত্রাসবিরোধী আইনে
‘শোকাবহ আগস্ট’ ব্যানারসহ ৬ কিশোর গ্রেপ্তার, মামলা সন্ত্রাসবিরোধী আইনে
ময়মনসিংহের নান্দাইলে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ছয় কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর ডেকুরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ছবি সংবলিত একটি ব্যানার জব্দের কথা জানান নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম।পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- ওই এলাকায় অ্যাডভোকেট আবদুল খালেক দাদনের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়...
সারা দেশ•৩ মাস আগে
আলোহীন চোখে দুই সন্তানের স্বপ্ন, পড়ার খরচ জোগাতে পথে শিউলি
আলোহীন চোখে দুই সন্তানের স্বপ্ন, পড়ার খরচ জোগাতে পথে শিউলি
মায়ের চোখে আলো নেই, স্বামীও নেই। বাবার দিনমজুরির সামান্য আয়ে সংসার চালানোই কঠিন। তবু দুই সন্তানের পড়াশোনা বন্ধ করতে চান না শিউলি আক্তার (২৮)। তাই সপ্তাহের ছুটির দুই দিন শুক্রবার ও শনিবার বড় ছেলে নীরবকে (৯) সঙ্গে নিয়ে নান্দাইল বাজারে মানুষের কাছে সাহায্য চান তিনি। যে বয়সে নীরবের হাতে থাকার কথা বই-খাতা, সেই বয়সেই মায়ের হাত ধরে তাকে পথে নামতে হচ্ছে। দুই দিনে পাওয়া প্রায় এক হাজার টাকা দিয়েই চলে পরিবারের নানা খরচ ও দুই সন্তানের পড়াশোনার প্রয়োজন মেটানোর চেষ্টা।শিউলি নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভ...
সারা দেশ•৩ মাস আগে
সংঘবদ্ধ ধর্ষণ ১০ লাখ টাকায় মীমাংসার চেষ্টা, সালিশের পর নিখোঁজ তরুণী
সংঘবদ্ধ ধর্ষণ ১০ লাখ টাকায় মীমাংসার চেষ্টা, সালিশের পর নিখোঁজ তরুণী
ময়মনসিংহে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্থানীয়ভাবে সালিশ বসিয়ে ১০ লাখ টাকায় মীমাংসার অভিযোগ উঠেছে। সালিশের পর থেকেই ১৯ বছর বয়সী ওই তরুণী নিখোঁজ। জানা যায়, সালিশে ভুক্তভোগীকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। তবে তরুণীর বর্তমান অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।অভিযোগ, গত ৩১ জুলাই রাতে নান্দাইলে একটি বাড়িতে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। পরদিন তার পরিবারের পক্ষ থেকে নান্দাইল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।অভিযোগকারীর দাবি, থানায় যাওয়ার উদ্যোগ নেওয়ার সময় তরুণীকে জোর করে তুলে নিয়ে অজ্ঞ...
সারা দেশ•৩ মাস আগে