Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভাঙা ঘর থেকে ‘স্বপ্ন বাড়ি’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২১:১০
ভাঙা ঘর থেকে ‘স্বপ্ন বাড়ি’

ছবি: আগামীর সময়

বৃষ্টি নামলেই ঘরে পানি পড়ত, ঝড় এলে ভেঙে পড়ার ভয়—এভাবেই অনিশ্চয়তার মধ্যে দিন কাটত নান্দাইলের অসহায় পরিবারগুলোর। সন্তানদের নিয়ে নিরাপদে থাকার একটি ঘরের স্বপ্ন ছিল দীর্ঘদিনের। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে ‘স্বপ্ন বাড়ি’তে। নিরাপদ আশ্রয়ের এই স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

প্রতিমন্ত্রীর উদ্যোগে নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকায় ৩৬টি অসহায় ও ঘরহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে আধুনিক আধাপাকা ‘স্বপ্ন বাড়ি’। ঘরগুলোর নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এসব ঘর পরিবারের মধ্যে হস্তান্তর করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করবেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারগুলোর জন্য নির্মিত এসব ঘরের নির্মাণকাজ প্রতিমন্ত্রী নিজে তদারকি করেছেন। দীর্ঘদিনের কষ্টের পর নিরাপদ ও স্থায়ী আশ্রয় পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে ফিরেছে স্বস্তি ও আনন্দ। তাদের কাছে নতুন ঘর শুধু থাকার জায়গা নয়, সন্তানদের নিয়ে নিরাপদে ভবিষ্যৎ গড়ার নতুন সুযোগ।

আরও পড়ুন

রংপুরে চার খুন: ঘটনার মোড় ঘুরছে অন্যদিকে

২৭ আগস্ট ২০২৬

মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর গ্রামের সবজি বিক্রেতা সবুজ মিয়া নতুন ঘর পেয়ে বলেন, তথ্য প্রতিমন্ত্রী আমারে একটা ঘর দিছে, আমি আমার স্বপ্নের ঠিকানা পেয়েছি। এহন দুই সন্তান নিয়ে আরামে ঘরে থাকতে পারমু। আল্লাহ উনাকে আরও ক্ষমতা দিক, গৃহহীনদের পাশে দাঁড়ানোর।

সৈয়দগাঁও গ্রামের হামিদা খাতুন বলেন, বিধবা নারী আমি। সন্তানদের নিয়ে ভাঙা ঘরে থাকতাম। প্রতিমন্ত্রী আমাগো নতুন ঘর দিছেন। সেইখানেই এখন থাকমু। দু-হাত তুলে দোয়া করমু, অনেক বছর ক্ষমতায় থাকুক আর মানুষকে এইভাবে সহযোগিতা করুক।

গৃহহীন মানুষের জন্য বাড়ি নির্মাণের উদ্যোগকে নিজের একটি স্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে। তারও এমন একটি স্বপ্ন ছিল—বাড়ি বানিয়ে গৃহহীন মানুষের মধ্যে তা বিলিয়ে দেওয়া। আল্লাহ তাকে সেই স্বপ্ন পূরণের সামর্থ্য দিয়েছেন উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে ৩৬টি বাড়ির নির্মাণকাজ শেষ হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, নান্দাইলের মানুষের কাছে তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এলাকায় কোনো জরাজীর্ণ কুঁড়েঘর থাকবে না। কাউকে গৃহহীন ও অনাহারে দিন কাটাতে হবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। পর্যায়ক্রমে গৃহহীন সব পরিবারকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

এদিকে, চলতি বছরের মধ্যেই নান্দাইলে পর্যায়ক্রমে আরও ৯৮টি নতুন ঘর নির্মাণ করে অসহায় পরিবারের মধ্যে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে ‘স্বপ্ন বাড়ি’ উদ্যোগের পরিধি আরও বাড়বে এবং আরও পরিবার পাবে নিরাপদ আশ্রয়ের সুযোগ।

নান্দাইলস্বপ্ন বাড়িতথ্য প্রতিমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি